Suvendu PA Murder: শুভেন্দুর পিএ খুনের তদন্তে বড় আপডেট, বিমানবন্দরের আড়াই নং থেকে মিলল আততায়ীদের বাইক

Suvendu Adhikari PA Murder: এয়ারপোর্ট আড়াইন নং গেটের কাছে আবর্জনা ফেলার জায়গায় মিলল খুনে ব্যবহৃত বাইক। বাইকে নম্বর প্লেটটি ভুয়ো বলে জানা গিয়েছে। এদিকে এই বাইকেরও ইঞ্জিন নম্বর থেকে শুরু করে চ্যাসিস নম্বর মুখে ফেলা হয়েছে।

Published on: May 7, 2026, 14:33:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Suvendu Adhikari PA Murder: চন্দ্রনাথ রথ কাণ্ডে বড় সূত্র পেল পুলিশ। খুনে ব্যবহৃত বাইকটি উদ্ধার করল পুলিশ। এয়ারপোর্ট আড়াইন নং গেটের কাছে আবর্জনা ফেলার জায়গায় মিলল খুনে ব্যবহৃত বাইক। বাইকে নম্বর প্লেটটি ভুয়ো বলে জানা গিয়েছে। এদিকে এই বাইকেরও ইঞ্জিন নম্বর থেকে শুরু করে চ্যাসিস নম্বর মুখে ফেলা হয়েছে। সেই এলাকার আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এদিকে আড়াই নম্বর গেট থেকে আততায়ীরা অন্য গাড়িতে পালায় বলে অনুমান পুলিশের।

এয়ারপোর্ট আড়াইন নং গেটের কাছে আবর্জনা ফেলার জায়গায় মিলল খুনে ব্যবহৃত বাইক। (REUTERS)
এয়ারপোর্ট আড়াইন নং গেটের কাছে আবর্জনা ফেলার জায়গায় মিলল খুনে ব্যবহৃত বাইক। (REUTERS)

রিপোর্ট অনুযায়ী, ৬ মে রাতে মধ্যমগ্রামের বাড়িতে ফিরছিলেন শুভেন্দুর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথ। রাত ১০ টা থেকে ১০টা ১৫ মিনিটের মধ্যে মধ্যমগ্রামে তাঁর গাড়ি থামিয়ে নির্বিচারে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় গুলিবিদ্ধ হন চন্দ্রনাথ এবং গাড়ির চালক বুদ্ধদেব বেরা। দ্রুত তাঁদের উদ্ধার করে মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁর বুকে ২টি গুলি লেগেছিল। সেগুলি হৃদপিণ্ড ফুটো করে দেয়। আর অপর গুলিটি তাঁর পেটের কাছে লাগে। প্রাথমিক চিকিৎসার পরে বুদ্ধদেবকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় একটি চার চাকার গাড়ি এবং ২টি বাইক ব্যবহার করা হয়েছিল বলে জানা গিয়েছে। যে ছোট গাড়িটি এই খুনে ব্যবহার করা হয়েছিল, সেটিকে মধ্যমগ্রামের দোলতলা সাহারা ব্রিজে দেখা গিয়েছিল বিকেল ৩টে ৫৭ মিনিটে। এই ব্রিজটি ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দূরেই। জানা গিয়েছে, ছোট নিসান গাড়িটি দিয়ে চন্দ্রাথের গাড়িটি থামায়। সেই সময় পাশ দিয়ে একটি বাইকে করে আততায়ী চন্দ্রনাথের গাড়ির পাশে পৌঁছে যান এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি করে। এরপর ছোট গাড়ির চালক একটি বাইকে চেপে সেখান থেকে পালিয়ে যান।

এদিকে ছোট যে গাড়িটি খুনে ব্যবহৃত হয়েছিল, সেটিকে খুনের রাতেই বাজেয়াপ্ত করে পুলিশ। সেই গাড়িটির নম্বরটি ভুয়ো বলে জানা গিয়েছে। তবে এই গাড়ির আগের কোনও তথ্য পাওয়া যায়নি। এই গাড়ির চ্যাসিস নম্বর সব জায়গা থেকে মুছে ফেলা হয়েছে। এমনকী গাড়ির রেডিয়েটরের পাশে যে স্টিকার থাকে, তাও ঘষে দেওয়া হয়েছে। এই আবহে পুলিশ নিশ্চিত হয়েছে যে পেশাদার খুনিরা এই কাণ্ড ঘটিয়েছে। এই আবহে আজ সকালবেলাই মধ্যমগ্রামের ঘটনাস্থে পৌঁছে যান সিআইডির তদন্তকারীকারীরা।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More