Suvendu Adhikary Govt on Toll plaza: এবার রাজ্যের অনুমোদনহীন টোল গেট নিয়ে কোমর কষল শুভেন্দু-সরকার! এল বড় নির্দেশ

Unautherised toll gates: এবার রাজ্যের বিভিন্ন জায়গায় থাকা অনুমোদনহীন টোল গেট-গুলি নিয়ে কড়া ব্যবস্থার পথে হাঁটল শুভেন্দু সরকার। এই টোল গেট গুলি নিয়ে এসে গিয়েছে বড় নির্দেশিকা।

Published on: May 13, 2026 6:32 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সামাজিক প্রকল্প, দুর্নীতি সহ একাধিক বিষয়ে আগেই অবস্থান স্পষ্ট করে দিয়েছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্যের বিজেপি সরকার। এবার রাজ্যের বিভিন্ন জায়গায় থাকা অনুমোদনহীন টোল গেট-গুলি নিয়ে কড়া ব্যবস্থার পথে হাঁটল শুভেন্দু সরকার। এই টোল গেট গুলি নিয়ে এসে গিয়েছে বড় নির্দেশিকা। মঙ্গলবার থেকে এই নির্দেশিকা কার্যকর হয়েছে বলে জানা যাচ্ছে।

এবার রাজ্যের অনুমোদনহীন টোল প্লাজা নিয়ে কোমর কষল শুভেন্দু-সরকার! এল বড় নির্দেশ (Handout via PTI Photo)(PTI05_11_2026_000410B) (WB BJP)
এবার রাজ্যের অনুমোদনহীন টোল প্লাজা নিয়ে কোমর কষল শুভেন্দু-সরকার! এল বড় নির্দেশ (Handout via PTI Photo)(PTI05_11_2026_000410B) (WB BJP)

রাজ্যের তরফে নির্দেশিকায় সাফ বলা হয়েছে, অনুমোদনহীন টোল গেট অবিলম্বে বন্ধ করতে হবে। এই টোল গেট থেকে আর টাকা তোলা যাবে না। এই বিষয়ে কড়া ব্যবস্থা নিতে জেলাগুলিতে নির্দেশিকা চলে গিয়েছে। জেলাশাসকদের বলা হয়েছে, এমন সমস্ত টোল গেট চিহ্নিত করে তা বন্ধ করতে তড়িঘড়ি ব্যবস্থা নিতে হবে।

সরকারের তরফে এই টোল গেট ঘিরে কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে। যে নির্দেশিকা এসেছে, তা মনোজ কুমার আগরওয়ালের দফতর থেকে এসেছে বলে জানা গিয়েছে। তিনিই রাজ্যের নতুন মুখ্য সচিব।নির্দেশিকা সাফ বলছে, টোল গেট, ড্রপ গেট, ব্যারিকেড এবং টাকা তোলা হয় এমন বিভিন্ন পয়েন্টগুলি, যা বিনা অনুমোদনে চলে আসছে তা বন্ধ করে দিতে হবে। উল্লেখযোগ্যভাবে নির্দেশিকা বলছে, একবার বন্ধ হওয়ার পর নতুন করে যেন এই ধরনের পয়েন্ট আর তৈরি না হয়। তা জেলা প্রশাসনকে নিশ্চিত করে নিতে হবে বলেও নির্দেশিকা বার্তা দিয়েছে।

রাজ্যের প্রশাসনের তরফে নেওয়া এই উদ্যোগে সাফ বলা হয়েছে, রাজ্য়ের বিভিন্ন প্রান্তে এমন অনুমোদন হীন টোল গেট কোথায়, কয়টি রয়েছে, তার তালিকা তৈরি করতে হবে। এছাড়াও উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে, এতদিন ধরে এই অনুমোদনহীন টোলগেট থেকে টাকা কোন কর্তৃপক্ষের কাছে পৌঁছায়, তার হদিশ নিতে হবে। আর সেই তথ্য তালিকায় তুলেও ধরতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, চলতি সপ্তাহেই এই তালিকা পাঠানোর নির্দেশ রয়েছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More