Sign in

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ১৭ আগস্ট থেকে ঢুকবে!সকলেই কি এখন টাকা পাবেন?CM বললেন..

কারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ১৭ আগস্ট থেকে পাবেন, তাঁদের সম্পর্কে বিশদে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Published on: Aug 6, 2026, 22:50:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অগস্ট মাসের কিস্তির টাকা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে, সেই সূচি জানিয়ে দিয়েছেন তিনি। সরকারের দাবি, ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে, ফলে নির্দিষ্ট কয়েক দিনের মধ্যেই অধিকাংশ সুবিধাভোগী টাকা পেয়ে যাবেন।

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ১৭ আগস্ট থেকে ঢুকবে!সকলেই কি এখন টাকা পাবেন?CM বললেন..
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ১৭ আগস্ট থেকে ঢুকবে!সকলেই কি এখন টাকা পাবেন?CM বললেন..

মুখ্যমন্ত্রী জানান, ১৭ অগস্ট থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়া শুরু হবে। পর্যায়ক্রমে এই প্রক্রিয়া চলবে এবং ২৩ অগস্টের মধ্যে চলতি মাসের অর্থপ্রদান সম্পূর্ণ করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। কোনও কারিগরি বা ব্যাঙ্ক-সংক্রান্ত সমস্যা না থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে প্রশাসনের আশা।

তবে কারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ১৭ আগস্ট থেকে পাবেন, তাঁদের সম্পর্কে বিশদে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১০ জুলাই পর্যন্ত যে সমস্ত মহিলা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করেছেন এরই সঙ্গে যাঁদের যাচাই প্রক্রিয়ায় যাঁদের আবেদনপত্রে কোনও ত্রুটি পাওয়া যায়নি, তাঁরাই কেবল ১৭ অগস্ট টাকা পাবেন। ১০ জুলাইয়ের পর আবেদন করলে টাকা পেতে কিছুটা দেরি হতে পারে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সরকারি সূত্রের বক্তব্য, উপভোক্তাদের তথ্য যাচাই এবং ব্যাঙ্কের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ভিত্তিতেই অর্থ ছাড়া হচ্ছে। তাই কারও অ্যাকাউন্টে টাকা অন্যদের তুলনায় এক-দু’দিন পরে পৌঁছলেও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। নির্ধারিত সময়সীমার মধ্যেই টাকা জমা পড়ার কথা। শুভেন্দু অধিকারী জানান, ৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। সেগুলি এখন যাচাইয়ের কাজ চলছে। সমস্ত তথ্য ঠিক ভাবে দেওয়া হয়েছে কি না, আবেদনের মানদণ্ডগুলি পূরণ হয়েছে কি না, দেখছেন আধিকারিকেরা।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More