Suruchi Sangha LIC Land Grab: বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সংঘের দখলে LIC-র ২১ কাঠা জামি! অভিযোগ দায়ের পুলিশে
রিপোর্ট অনুযায়ী, ক্লাবের দখলে থাকা জমির মালিকানা রয়েছে এলআইসি-র হাতে। দীর্ঘদিন ধরে ওই জমিতে সুরুচি সংঘের দুর্গাপুজো এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়ে আসছে। তবে জমির ব্যবহার, লিজ এবং প্রশাসনিক অনুমতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে।
দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো আয়োজক ‘নিউ আলিপুর সুরুচি সংঘ’কে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ক্লাবের পুজো মণ্ডপের জন্য দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি জমি নিয়ে জটিলতা সামনে আসায় ভবিষ্যতে পুজোর আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে আলোচনা শুরু হয়েছে। অভিযোগ, এলআইসি-র ২১ কাঠা জামি দখল করে ছিল বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সংঘ। এই মর্মে পুলিশে আজ অভিযোগ দায়ের করেন এলআইসি আধিকারিকরা।

রিপোর্ট অনুযায়ী, ক্লাবের দখলে থাকা জমির মালিকানা রয়েছে এলআইসি-র হাতে। দীর্ঘদিন ধরে ওই জমিতে সুরুচি সংঘের দুর্গাপুজো এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়ে আসছে। তবে জমির ব্যবহার, লিজ এবং প্রশাসনিক অনুমতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। এর জেরেই ভবিষ্যতে ক্লাবের পুজো আয়োজন আগের মতো করা সম্ভব হবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
সুরুচি সংঘের দুর্গাপুজো শুধু কলকাতা নয়, গোটা দেশেই পরিচিত। প্রতি বছর অভিনব থিম, বিশাল মণ্ডপ এবং শিল্পসম্মত উপস্থাপনার কারণে লক্ষাধিক দর্শনার্থীর সমাগম ঘটে। দীর্ঘদিন ধরে এই পুজোর সঙ্গে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের নাম জড়িয়ে রয়েছে। সাম্প্রতিক সময়ে স্বরূপ বিশ্বাসকে ঘিরে বিভিন্ন বিতর্ক এবং তাঁর গ্রেফতারির ঘটনার পর সুরুচি সংঘও রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এরই মধ্যে জমি সংক্রান্ত জটিলতার খবর সামনে আসায় পুজোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে এখনও পর্যন্ত পুজো বন্ধ হওয়ার বিষয়ে কোনও সরকারি ঘোষণা বা চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি। সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, বিষয়টি প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোবে। ফলে দুর্গাপুজোর আয়োজনের উপর তার কী প্রভাব পড়বে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। উল্লেখ্য, নিউ আলিপুরে ‘বিশ্বাস ব্রাদার্স’এর ক্লাব সুরুচি সংঘে গতকালই ভাঙচুর চালিয়েছিলেন স্থানীয়রা। আর আজ সেই ক্লাবে পড়ল পোস্টার। তাতে লেখা - 'বিশ্বাসে অরুচি, তাই বন্ধ হবে সুরুচি', 'নিয়ম মেনে হবে পূজা বিশ্বাসরা হবে সোজা', 'ভিআইপি কালচার নিপাত যাক, সুরুচি নিউ আলিপুর অধিবাসীদের থাক'। তার মধ্যেই আজ সামনে এল এই জবরদখল কাণ্ডের খবরটি।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


