Tata Steel World 25K Indian Athletes: রেকর্ডধারী গুলবীর থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সঞ্জীবনী- TSW-তে নজরে কোন ভারতীয়রা?

টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার দশম সংস্করণে ভারতীয় অ্যাথলিটদের মধ্যে এক রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় আছেন সকলে। ১০,০০০ মিটার এবং ৫,০০০ মিটারে জাতীয় রেকর্ডধারী গুলবীর সিং এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সঞ্জীবনী যাদব আগামী ২১ ডিসেম্বর বিশ্বের অন্যতম দ্রুততম ২৫ কিমি কোর্সে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।

Published on: Dec 19, 2025, 22:08:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার দশম সংস্করণে ভারতীয় অ্যাথলিটদের মধ্যে এক রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় আছেন সকলে। ১০,০০০ মিটার এবং ৫,০০০ মিটারে জাতীয় রেকর্ডধারী গুলবীর সিং এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সঞ্জীবনী যাদব আগামী ২১ ডিসেম্বর বিশ্বের অন্যতম দ্রুততম ২৫ কিমি কোর্সে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। এই ঐতিহাসিক দশম সংস্করণে ১,৪২,২১৪ মার্কিন ডলার পুরস্কার মূল্যের রেসে বিশ্বের সেরা অ্যাথলিটরা অংশগ্রহণ করবেন। পুরুষ ও মহিলা উভয় বিভাগের বিজয়ীদের জন্য সমান পুরস্কার অর্থ রাখা হয়েছে; শীর্ষ তিন বিজয়ী পাবেন যথাক্রমে ৩,০০,০০০ টাকা, ২,৫০,০০০ টাকা এবং ২,০০,০০০ টাকা। এছাড়া অ্যাথলিটদের উৎসাহিত করতে ১,০০,০০০ টাকার 'ইভেন্ট রেকর্ড বোনাস' রাখা হয়েছে।

টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার দশম সংস্করণে ভারতীয় অ্যাথলিটদের মধ্যে এক রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় আছেন সকলে।
টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার দশম সংস্করণে ভারতীয় অ্যাথলিটদের মধ্যে এক রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় আছেন সকলে।

এই মাইলফলক সংস্করণের জন্য ২৩,০০০-এর বেশি অংশগ্রহণকারী নাম নথিভুক্ত করেছেন। টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা হল, বিশ্বের প্রথম 'ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল' ২৫কিমি রোড রেস, যা ভারতীয় দূরপাল্লার দৌড়কে ক্রমাগত নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে এবং অ্যাথলিটদের বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ করে দিচ্ছে।

পুরুষদের বিভাগে নেতৃত্ব দিচ্ছেন ১০,০০০ ও ৫,০০০ মিটারে ভারতের জাতীয় রেকর্ডধারী গুলবীর সিং। তিনি বলেন, ‘এবার কোনও চাপ নেই। শুধু গত বছরের তুলনায় ধাপে-ধাপে আরও ভালো করার ইচ্ছা আছে। আমি রেকর্ডের চেয়েও নিজের উন্নতি এবং দেশের জন্য পদক জেতার দিকে বেশি মনোযোগ দিচ্ছি।’

২০২৩ সালের টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে বিজয়ী সাওয়ান বারওয়াল বলেন, ‘প্রতিযোগিতা আমায় কঠোর পরিশ্রম করতে এবং নিজের সত্যিকারের সীমাবদ্ধতা বুঝতে অনুপ্রাণিত করে। রোড রেস ট্র্যাকে দৌড়ানোর জন্য প্রয়োজনীয় শারীরিক শক্তি তৈরিতে সাহায্য করে।’

মহিলাদের বিভাগেও এক হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। যেখানে মূল আকর্ষণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সঞ্জীবনী যাদব। দু'বারের বিজয়ী সঞ্জীবনী বলেন, 'চ্যাম্পিয়ন হিসেবে ট্র্যাকে ফেরাটা আমার কাছে প্রেরণা, চাপ নয়। আমি নিজের সাথে নিজে প্রতিযোগিতা করি এবং এবার আমার লক্ষ্য পরিষ্কার—নতুন ইভেন্ট রেকর্ড গড়া।'

তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন সীমা, যিনি ২০২৫ সালের বেদান্ত দিল্লি হাফ ম্যারাথনে ভারতীয় অ্যাথলিটদের মধ্যে বিজয়ী হয়েছিলেন। সীমা বলেন, ‘আমার প্রস্তুতি ভালো এবং এবার আমি গত বছরের চেয়ে ভালো করতে চাই। অভিজ্ঞ অ্যাথলিটদের সঙ্গে দৌড়ানো শেখার একটি বড় সুযোগ।’

টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা: ভারতীয় অ্যাথলিটদের তালিকা

পুরুষ বিভাগ: গুলবীর সিং (১৯৯৮) (সেরা সময় ১:১৪:১০), সাওয়ান বারওয়াল (১৯৯৮) (সেরা সময় ১:১৪:১১), গৌরব মাথুর (১৯৯৯) (সেরা সময় ১:১৬:৫৯), অভিষেক পাল (১৯৯৭) (সেরা সময় ১:১৭:৫২), হেমন্ত সিং (২০০১) (সেরা সময় ১:১৯:০২), কার্তিক কারকেরা (১৯৯৭) (সেরা সময় ১:১৯:০৩) পুনীত যাদব (২০০২) (প্রথমবার) এবং হরমনজ্যোত সিং (১৯৯৫) (প্রথমবার)।

মহিলা বিভাগ: সঞ্জীবনী যাদব (১৯৯৬) (সেরা সময় ১:২৯:১২), লিলি দাস (১৯৯৮) (সেরা সময় ১:৩১:০৩), সীমা (২০০১) (সেরা সময় ১:৩২:০৭), নির্মাবেন ঠাকুর (১৯৯৭) (সেরা সময় ১:৩২:৪০), ভাগীরথী (২০০১) (সেরা সময় ১:৩৬:২১), ফুলন পাল (১৯৯৬) (সেরা সময় ১:৪০:০৯), আরতি পাওয়ার (২০০৪) (প্রথমবার) এবং উজালা (১৯৯৮) (প্রথমবার)।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More