Rain Forecast till 4th June: ৬ ডিগ্রি কমতে পারে কলকাতা তাপমাত্রা, কালও এরকম বৃষ্টি হবে? দক্ষিণের ৯ জেলায় ঝড়

Rain Forecast till 4th June: একধাক্কায় ছয় ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে কলকাতার তাপমাত্রা।

Published on: May 29, 2026, 23:57:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Rain Forecast till 4th June: ঝড়-বৃষ্টির ধাক্কায় কলকাতার তাপমাত্রা একধাক্কায় ছয় ডিগ্রি সেলসিয়াসের মতো কমে যেতে পারে। রাতের বুলেটিনে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) থাকতে পারে ৩২ ডিগ্রির আশপাশে। যা শুক্রবার ছিল ৩৪.৮ ডিগ্রি। অর্থাৎ শনিবার আরও কিছুটা নামতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। আবার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির কোঠায় ঘোরাফেরা করতে পারে। যা শেষ ২৪ ঘণ্টায় ২৮ ডিগ্রির উপরে ছিল। অর্থাৎ বেশ কিছুটা স্বস্তি পাবে মহানগরী।

গরমের পরে স্বস্তির বৃষ্টি, হাসি কলকাতায়। (ছবি সৌজন্যে পিটিআই)
গরমের পরে স্বস্তির বৃষ্টি, হাসি কলকাতায়। (ছবি সৌজন্যে পিটিআই)

শুক্রবারের মতোই শনিবার বৃষ্টি কলকাতায়?

কিন্তু শুক্রবারের মতো শনিবার বৃষ্টি হবে না কলকাতায়। বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৮ টা ৩০ মিনিট থেকে কলকাতায় বৃষ্টি হয়েছে ৪০.৫ মিলিমিটার। দুপুরে আলিপুরের উপর দিয়ে ঘণ্টায় ৮৮ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে। কিন্তু শনিবার কলকাতার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। শুধু শনিবার নয়, আগামী বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত মহানগরীর একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

শনিবার দক্ষিণবঙ্গের ৯ জেলায় হলুদ সতর্কতা

তবে শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি কমবে শনিবার থেকে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই ন'টি জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More