WB Weather Forecast till 24th February: কড়ায় ‘ভাজা’ শুরু করল গরম! ৩০ ডিগ্রি পার একাধির জায়গায়, এই মাসে আরও চড়বে পারদ?

ফাল্গুনের শুরুতেই পশ্চিমবঙ্গকে কড়াইয়ে ‘ভাজা’ শুরু করে দিল গরম। বুধবারই কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে গেল। পুরুলিয়া, জলপাইগুড়ির মতো জেলায় দিনের তাপমাত্রা ছাপিয়ে গিয়েছে ৩২ ডিগ্রির গণ্ডি।

Published on: Feb 19, 2026, 24:49:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ফাল্গুনের শুরুতেই পশ্চিমবঙ্গকে কড়াইয়ে ‘ভাজা’ শুরু করে দিল গরম। বুধবারই কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে গেল। পুরুলিয়া, জলপাইগুড়ির মতো জেলায় দিনের তাপমাত্রা ছাপিয়ে গিয়েছে ৩২ ডিগ্রির গণ্ডি। বাগডোগরায় আবার দিনের তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩৩ ডিগ্রিতে। আবহবিদরা জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষের দিকে আরও বাড়বে তাপমাত্রা। অর্থাৎ বাড়বে গরম।

ফাল্গুনের শুরুতেই পশ্চিমবঙ্গকে কড়াইয়ে ‘ভাজা’ শুরু করে দিল গরম। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
ফাল্গুনের শুরুতেই পশ্চিমবঙ্গকে কড়াইয়ে ‘ভাজা’ শুরু করে দিল গরম। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম কতটা বাড়বে?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে পরবর্তী চারদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া) সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) ধাপে-ধাপে দুই-তিন ডিগ্রি মতো বৃদ্ধি পাবে। তারপর মোটামুটি ওই স্তরেই থাকবে।

তবে আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলির (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না।

আগামী কয়েকদিনে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে?

তারইমধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশা পড়বে। বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। মূলত সকালের দিকেই যা কুয়াশা পড়ার পড়বে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাব। সেইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।

কলকাতার আবহাওয়া কেমন ছিল?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। বৃহস্পতিবারও কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একই স্তরে থাকবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More