WB Winter Forecast till 31st January: একধাক্কায় ১.৩ ডিগ্রি চড়ল পারদ, কলকাতা পেরোলে ২৭-র গণ্ডি, বাকি বাংলায় শীত থাকছে?

আজ পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। চড়েছে সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতায় আজ যেমন সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি। সবথেকে বড় ব্যাপার, শনিবারের থেকে একধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা ১.৩ ডিগ্রি বেড়েছে।

Published on: Jan 25, 2026, 20:47:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জানুয়ারির শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারির একদম গোড়ার দিকে বাঘা শীত থাকবে না পশ্চিমবঙ্গে। আবহাওয়ার যা গতিপ্রকৃতি, তাতে আগামী সপ্তাহখানেক শীত-শীত আমেজ থাকবে। আবহবিদদের মতে, নয়া সপ্তাহেও উত্তুরে হাওয়ার প্রভাব থাকবে না রাজ্যে। বরং চড়া রোদের কারণে দিনের বেলায় বেশ গরমই লাগবে। গভীর রাতের দিকে বা ভোরের দিকে কিছুটা শীত-শীত মালুম হবে। অর্থাৎ শীতের বেশি আশা করা যাবে না। বরং মারাত্মক গরম পড়ার আগে এই সময়টা শেষবেলার স্বস্তি বলে বিবেচনা করা যেতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফেও জানানো হয়েছে, আগামী এক সপ্তাহে পশ্চিমবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার (রাতের তাপমাত্রা) বিশেষ পরিবর্তন হবে না। আর আগামী ৩১ জানুয়ারি (শনিবার) পর্যন্ত সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর ভারতের অনেক জায়গায় তুষারপাত হলেও পশ্চিমবঙ্গের পাহাড়ে সেরকম কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

আপাতত শীতের আমেজ কিছুটা থাকবে। কিন্তু দিনের বেলায় ফের গরম লাগবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
আপাতত শীতের আমেজ কিছুটা থাকবে। কিন্তু দিনের বেলায় ফের গরম লাগবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

কলকাতায় একধাক্কায় বেড়েছে তাপমাত্রা

তারইমধ্যে আজ পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। চড়েছে সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতায় আজ যেমন সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি। সবথেকে বড় ব্যাপার, শনিবারের থেকে একধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা ১.৩ ডিগ্রি বেড়েছে। অন্যদিকে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি।

উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা

তারইমধ্যে প্রজাতন্ত্র দিবস-সহ পরপর কয়েকদিন সকালের দিকে কুয়াশা পড়বে। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সকালের দিকে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার এবং মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

দক্ষিণবঙ্গের কোথায় কুয়াশা পড়বে?

তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কুয়াশার প্রভাব অনেকটাই কম থাকবে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। আর মঙ্গলবার সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More