WB Weather Forecast till 16th February: গরমের ‘ট্রেলার’ শুরু হচ্ছে বাংলায়, এই সপ্তাহেই ৩০ ডিগ্রিতে 'পুড়তে' পারে কলকাতা

এই সপ্তাহেই গরম ট্রেলার দেখাতে চলেছে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে। মাঘের শেষলগ্নে এসে শীতের বিদায়ঘণ্টা কার্যত বেজে গিয়েছে। আগামী কয়েকদিনে পারদ চড়বে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার। সপ্তাহান্তে বেশ বাড়বে গরম।

Published on: Feb 10, 2026, 22:50:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

'সুখের সময়' শেষ হয়ে গেল। এবার কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের পারদ চড়তে চলেছে। এমনকী চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডিও ছুঁয়ে ফেলতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে। পরবর্তী চারদিনে অবশ্য পশ্চিমবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। কিন্তু এই প্রথম ৭২ ঘণ্টায় যা পারদ চড়বে, তা গরমের ট্রেলার দেখিয়ে যাবে বলে মনে করছেন আবহবিদরা।

এই সপ্তাহেই গরম ট্রেলার দেখাতে চলেছে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
এই সপ্তাহেই গরম ট্রেলার দেখাতে চলেছে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

এমনিতে আগামী ১৬ ফেব্রুয়ারি (সোমবার) পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে। একইভাবে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া) আবহাওয়া।

কোন কোন জেলায় কুয়াশা থাকবে?

সেইসঙ্গে সেরকমভাবে কুয়াশারও দাপট থাকবে না। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। কোনও জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো কার্যত কুয়াশা পড়বে না বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রিতে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা হল ১৫.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম। বুধবার সকালের দিকে অল্পবিস্তর কুয়াশা থাকতে পারে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More