পয়লা মার্চ থেকেই শুরু খেলা! তীব্র গরমে হাঁসফাঁস দশা, তাপমাত্রা কোথায় পৌঁছবে জানেন?

কলকাতায় রাতের তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

Published on: Feb 26, 2026, 21:03:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ক্যালেন্ডারে বসন্ত এলেও আবহাওয়ায় তার ছাপ খুব একটা নেই। দক্ষিণবঙ্গ-সহ কলকাতায় সকাল-বিকেল একটু হালকা হাওয়া থাকলেও দুপুর গড়াতেই চড়া রোদে নাজেহাল অবস্থা। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই গরমের অস্বস্তি বাড়তে শুরু করেছে। এরমধ্যেই আগামী মাস অর্থাৎ মার্চের শুরুতেই বাংলার আবহাওয়ায় বিরাট ভোলবদলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

পয়লা মার্চ থেকেই ঊর্ধ্বমুখী বঙ্গের তাপমাত্রা (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
পয়লা মার্চ থেকেই ঊর্ধ্বমুখী বঙ্গের তাপমাত্রা (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিস জানিয়েছে, সকাল ও সন্ধ্যায় হালকা উত্তুরে হাওয়া বইছে, যে কারণে ভোরের দিকে শিরশিরানি অনুভূত হচ্ছে। আগামী দুদিন এরকম অবস্থা বজায় থাকবে। তবে আগামী ১ মার্চ থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতায় রাতের তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের ও রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। এরপরের চারদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় খানিকটা কম। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। মূলত পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া। আপাতত শহরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। মার্চের শুরুতেই সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে বেড়ে ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস হবে। সর্বোচ্চ তাপমাত্রাও ৩২ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাবে।

এক নজরে উত্তরবঙ্গ

উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সকাল নাগাদ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিংম্পয়ে বৃষ্টির সম্ভাবানা রয়েছে। বেলা বাড়লে আবহাওয়ার বদল হবে। শুক্রবার থেকে কুয়াশার সম্ভাবনাও কম। আগামী কাল থেকে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। দুই তিন পর তাপমাত্রা দুই তিন ডিগ্রি বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মতোই উত্তরবঙ্গের তরাই অঞ্চলে মার্চের শুরুতে তাপমাত্রার পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আগামী মাসের শুরু থেকেই গোটা বাংলায় গরম অনুভূত হবে।