WB Trains Cancellation List: রেলের কাজের জন্য ১০ ট্রেন বাতিল ২ দিনে, কোনগুলি পুরোটা চলবে না? রইল পুরো তালিকা
রেলের কাজের জন্য সপ্তাহান্তে একগুচ্ছ ট্রেন বাতিল করে দেওয়া হল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা চালু করার কাজ চলবে। সেজন্য প্রি-নন ইন্টারলকিং এবং নন-ইন্টারলকিংয়ের কাজ করতে হবে। সেই পরিস্থিতিতে কোন কোন ট্রেন বাতিল থাকবে?
রেলের কাজের জন্য সপ্তাহান্তে একগুচ্ছ ট্রেন বাতিল করে দেওয়া হল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সীতারামপুর-বরাচক শাখায় অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা চালু করার কাজ চলবে। সেজন্য প্রি-নন ইন্টারলকিং এবং নন-ইন্টারলকিংয়ের কাজ করতে হবে। আর সেই পরিস্থিতিতে আগামী ৩১ জানুয়ারি (শনিবার) এবং ১ ফেব্রুয়ারি (রবিবার) একগুচ্ছ ট্রেন বাতিল করে দেওয়া হল। ওই দু'দিন মিলিয়ে মোট আটটি ট্রেন বাতিল থাকবে। দুটি ট্রেন বাতিল থাকবে শনিবার। আটটি ট্রেন রবিবার বাতিল করে দেওয়া হয়েছে। তাছাড়াও দুটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দিয়েছে পূর্ব রেল। দুটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রিত করা হবেও পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

কোন কোন ট্রেন বাতিল করে দেওয়া হল?
১) ৬৩৫৫৫ বর্ধমান-বরকাকানা মেমু বাতিল থাকছে ৩১ জানুয়ারি।
২) ৬৩৫৫৬ বরকাকানা–আসানসোল মেমু বাতিল থাকবে ৩১ জানুয়ারি।
৩) ৬৩৫৫৫ বর্ধমান-বরকাকানা মেমু বাতিল থাকছে ১ ফেব্রুয়ারি।
৪) ৬৩৫৫৬ বরকাকানা–আসানসোল মেমু বাতিল থাকবে ১ ফেব্রুয়ারি।
৫) ১৩৫০৩ বর্ধমান-হাতিয়া এক্সপ্রেস বাতিল থাকবে ১ ফেব্রুয়ারি।
৬) ১৩৫০৪ হাতিয়া-বর্ধমান এক্সপ্রেস বাতিল থাকছে ১ ফেব্রুয়ারি।
৭) ১৩৫৪৫ আসানসোল-গয়া এক্সপ্রেস বাতিল থাকবে ১ ফেব্রুয়ারি।
৮) ১৩৫৪৬ গয়া-আসানসোল এক্সপ্রেস বাতিল থাকবে ১ ফেব্রুয়ারি।
৯) ৬৩৫৪১ আসানসোল-গোমো প্যাসেঞ্জার বাতিল থাকছে ১ ফেব্রুয়ারি।
১০) ৬৩৫৪২ গোমো-আসানসোল প্যাসেঞ্জার বাতিল থাকবে ১ ফেব্রুয়ারি।
কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে?
আবার ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ৬৩৫০৯/৬৩৫১০ বর্ধমান–ঝাঝা–বর্ধমান মেমু আসানসোল স্টেশন পর্যন্ত চলবে। আর সেখান থেকেই পুনরায় যাত্রা শুরু করবে। অর্থাৎ বর্ধমান ও আসানসোলের মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে ওই ট্রেন।
কোন কোন ট্রেনকে নিয়ন্ত্রণ করা হবে?
১) ১২৩৫৪ লালকুয়া-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: যে ট্রেন ৩১ জানুয়ারি যাত্রা শুরু করবে, সেটিকে ৩০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।
২)১৩১৫১ কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস: যে ট্রেন ১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করবে, সেটিকে ১০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


