Weather Update: রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! পুজোর আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Weather Update: কলকাতাতে (Kolkata Weather Update) ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার সকাল থেকেই তিলোত্তমার আকাশ একদম পরিষ্কার। রোদ ঝলমলে আবহাওয়া।
Weather Update: পুজো আসতে আর বেশি দেরি নেই। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে জোরকদমে। এর মধ্যেই আবহাওয়া নিয়ে নতুন খবর দিল হাওয়া অফিস। বৃষ্টি দাপট কেটে অবশেষে রোদ ঝলমলে আকাশ দেখতে চলেছে রাজ্য। ফলে পুজোর প্রস্তুতিতে (Durga Puja weather update) বৃষ্টির কারণে বড়সড় কোনও বাধা তৈরি হওয়ার আশঙ্কাও কম। তবে স্বস্তির সঙ্গে থাকছে অস্বস্তিও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমবে। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তি বহাল থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই সকাল থেকে মোটামুটি পরিষ্কার আকাশ ছিল। দেখা মিলেছে রোদেরও। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তবে টানা বৃষ্টি বা ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী চার-পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনাও কম। কোথাও কোথাও আকাশ মেঘলা হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বড় ধরনের ঝড়বৃষ্টির আশঙ্কাও আপাতত নেই। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে। তাই বৃষ্টি না হলেও গরম ও ভ্যাপসা আবহাওয়ার জন্য অস্বস্তি হতে পারে। আগামী প্রায় এক সপ্তাহ, অর্থাৎ দিন সাতেক দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় স্বস্তি ফিরেছে পুজো উদ্যোক্তাদের মধ্যে। মণ্ডপ তৈরি, আলো লাগানো থেকে শুরু করে বিভিন্ন প্রস্তুতির কাজ এখন পুরোদমে চলছে। ফলে বৃষ্টি না থাকলে সেই কাজগুলি আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আজ কলকাতাতেও (Kolkata Weather Update) ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার সকাল থেকেই তিলোত্তমার আকাশ একদম পরিষ্কার। রোদ ঝলমলে আবহাওয়া। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়ভাবে কোথাও কোথাও মেঘ জমতে পারে। যার জেরে বিকেলের দিকে শহরের কিছু জায়গায় হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় কলকাতায় গরম ও ভ্যাপসা ভাব থাকবে। তবে এই বৃষ্টি সাময়িক হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে সাধারণ জনজীবন বা পুজোর প্রস্তুতিতে এর বড় কোনও প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে। আগামী ৫ থেকে ৬ দিন কলকাতা ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এই সময়ের জন্য আলাদা করে কোনও বড়সড় সতর্কতাও জারি করা হয়নি। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৭ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
এক নজরে উত্তরের আবহাওয়া
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে (North Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। তবে সেখানেও আপাতত ভারী বা টানা বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার দু-এক জায়গায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড় হোক বা সমতল- কোথাও আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই।
অর্থাৎ বলা যায়, পুজোর মুখে রাজ্যের বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির পরিমাণ কম থাকবে। দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে, কলকাতায় বিকেলের দিকে সামান্য বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
E-Paper

