Jhangir Khan on IPS Ajay Pal Sharma: অজয় পাল শর্মার ধমকের পর থেকে ছিলেন 'পলাতক', সেই জাহাঙ্গির বললেন - 'আমি পুষ্পারজ'
নিজেকে জনপ্রিয় হিন্দি সিনেমার চরিত্র 'পুষ্পারাজ' বলে দাবি করলেন জাহাঙ্গির খান। তিনি বলেন, 'অজয় পাল শর্মা একজন অবজার্ভার। তাঁর কোনও এক্তিয়ার নেই যে তিনি নিজে গিয়ে কাউকে ধমক দিয়ে আসবেন। তাঁর কিছু বলার থাকলে তিনি এসপিকে বলবেন। বিজেপি এই সব করাচ্ছে।'
Jhangir Khan on IPS Ajay Pal Sharma: বাংলায় এসে নাকি পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছেন উত্তরপ্রদেশের পুলিশ আধিকারিক অজয় পাল শর্মা। এমনই অভিযোগ করলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। এরই সঙ্গে নিজেকে জনপ্রিয় হিন্দি সিনেমার চরিত্র 'পুষ্পারাজ' বলে দাবি করলেন। তিনি বলেন, 'অজয় পাল শর্মা একজন অবজার্ভার। তাঁর কোনও এক্তিয়ার নেই যে তিনি নিজে গিয়ে কাউকে ধমক দিয়ে আসবেন। তাঁর কিছু বলার থাকলে তিনি এসপিকে বলবেন। বিজেপি এই সব করাচ্ছে।'

সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'আমরা পুষ্পা রাজ। ঝুকেগা নেহি। মৃত্যু মেনে নেব না। কিন্তু দিল্লির পুলিশের চমকানোতে আমরা ভয় পাই না। ওনার চমকানো কতটা বাড়তে থাকে দেখা যাক। তারপর আমরা দেখছি। আমাদের এলাকার মা-বোনেরা উত্তেজিত হচ্ছে। ওরা যখন এক হয়ে ঝাঁটাপেটা করবে তখন বুঝতে পারবে।' এরই সঙ্গে তিনি দাবি করেন, তিনি পলাতক নন। যে সময় অজয় পাল শর্মা তাঁর বাড়িতে গিয়েছিলেন, তখন তিনি বাইরে ছিলেন। সেই ঘটনার পরেও তিনি জনসভায় বক্তৃতা রেখেছিলেন।
উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশ্যালিস্ট’আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়িতে গিয়ে তাঁকে বলতে শোনা গিয়েছিল, 'সবাই কান খুলে শুনে রাখুন, কোনও ঝামেলা করলে এমন চিকিৎসা করব না…এখানে জাহাঙ্গিরের পরিবারের লোকজন আছে। তাদের বলছি, ওর লোকজন নাকি হুমকি দিয়ে বেড়াচ্ছে শুনছি। ওকে বলে দেবেন এসব করলে আমি কিন্তু সব খবর নেব। পরে এমন করব তখন কেঁদেকেটেও লাভ হবে না।' সেই ভিডিও প্রকাশ্যে আসতেই পুলিশ পর্যবেক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে শাসকদল তৃণমূল। অভিযোগ ওঠে, তিনি তাঁর এক্তিয়ারের বাইরে গিয়ে আচরণ করছেন।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


