TMC Councilor in BJP: তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার ঘোষণা কাউন্সিলরের, স্ত্রীর সঙ্গে পদ্মমুখী বালু ঘনিষ্ঠ স্বামীও

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করলেন উত্তর ব্যারাকপুরের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী এবং তাঁর স্বামী মৃণ্ময়। এই মৃ্ণ্ময় একদা জ্যোতির্ময় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে। 

Published on: Dec 23, 2025, 08:34:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করলেন উত্তর ব্যারাকপুরের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী। গত ২১ ডিসেম্বর শ্রাবণীর বাড়িতে গিয়েছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর পাশে বসেই দলবদলের ঘোষণা করেন শ্রাবণী। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তাঁকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে। সেই 'লাঞ্ছনা' সহ্য করতে না পেরেই তিনি দল বদলের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান শ্রাবণী। এদিকে স্ত্রীর সঙ্গে বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করলেন স্বামী মৃণ্ময় কাশ্যপীও। এই মৃণ্ময় একদা ছিলেন জ্যোতির্ময় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ এক নেতা।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করলেন উত্তর ব্যারাকপুরের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করলেন উত্তর ব্যারাকপুরের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী।

এদিকে ব্যারাকপুরের কাউন্সিলরকে বিজেপিতে যোগদান করিয়ে অর্জুন সিং বলেন, 'তৃণমূলের বিরুদ্ধে আমি তাঁদের ঝাঁঝালো মন্তব্যগুলি শুনেছি। তা শুনেই এখানে এলাম। আমি তাঁদের বলেছি, তৃণমূলে থেকে তৃণমূলের বিরোধিতা করে কী হবে? আমি তাঁদের বিজেপিতে যোগদানের কথা বলেছি।' এরপর তৃণমূল কাউন্সিলর শ্রাবণী বলেন, 'অর্জুন সিংয়ের সান্নিধ্যে আমরা বিজেপিতে যোগদান করব। আমরা তৃণমূলে অপমানিত। আমি কাউন্সিলর হয়েও দলে কোনও যোগ্য সম্মান পাইনি। এছাড়াও তৃণমূল যেভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, এই দল করা যায় না।' তবে আনুষ্ঠানিক ভাবে এখনই দলবদল হচ্ছে না এই শ্রাবণী এবং মৃণ্ময়ের। অর্জুন জানান, পৌষ মাস শেষ হলে আনুষ্ঠানিক ভাবে দলে যোগ দেবেন এই দুই নেতা।

এদিকে দলবদল নিয়ে জ্যোতির্ময় মল্লিককে তোপ দাগেন মৃণ্ময়। কাউন্সিলরের স্বামী বলেন, 'চোরের ছায়াসঙ্গী কি কেউ থাকতে চায়? রাজনৈতিক কারণে এক সময় ছিলাম। উনি খাদ্যমন্ত্রী হয়ে গরিব মানুষের চাল চুরি করেছেন। মানুষ লিস্ট বানাচ্ছে, কোন তৃণমূল নেতা কার থেকে কত টাকা নিয়েছেন।' এদিকে মৃণ্ময়ের বিষয়ে অর্জুন বলেন, 'আমাদের সঙ্গে ওর (মৃণ্ময়) সম্পর্ক তো ছিলই। জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতি ফাঁস করার জন্য মৃণ্ময়ের অনেকটা সহযোগিতা ছিল।' এই ঘটনার পরে ব্যারাকপুরের লোকসভা সাংসদ পার্থ ভৌমিক বলেন, 'কাউন্সিলরের স্বামী লোকসভা ভোটের সময় থেকে বিজেপিকে সাহায্য করছে। সকলের এটা জানা। তাই এনিয়ে বলার কিছু নেই।'

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More