তৃণমূল কাউন্সিলরের আঘাত, বৃদ্ধের মৃত্যু, পার্টি থেকে সাসপেন্ড রবীন্দ্রনাথ, হলেন গ্রেফতার

বৃদ্ধের মৃত্যু ঘিরে কাঠগড়ায় তৃণমূলের কাউন্সিলর।

Published on: Feb 8, 2026, 20:55:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বেআইনি নির্মাণকে কেন্দ্র করে এক বৃদ্ধকে মারধর ও পরে সেই বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। উত্তর ২৪ পরগনার উত্তর ব্যারাকপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় অভিযোগের তীর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের দিকে। ইতিমধ্যেই তৃণমূল তাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে।

তৃণমূল কাউন্সিলরের আঘাতে বৃদ্ধের মৃত্যু, পার্টি থেকে সাসপেন্ড রবীন্দ্রনাথ, হলেন গ্রেফতার
তৃণমূল কাউন্সিলরের আঘাতে বৃদ্ধের মৃত্যু, পার্টি থেকে সাসপেন্ড রবীন্দ্রনাথ, হলেন গ্রেফতার

অশীতিপর তুলসী অধিকারীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ব্যারাকপুরে। সেই মৃত্যুর ঘটনায় অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের দিকে। ইতিমধ্যেই তাঁকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর। সূত্রের খবর, উত্তর ব্যারাকপুরের ২৩ নম্বর ওয়ার্ডে মণিরামপুরে এক নির্মাণ ঘিরে উত্তেজনা চড়ে। সেখানে ওই নির্মাণ ঘিরে প্রতিবাদে নামেন স্থানীয় কয়েকজন। তাঁদের দাবি, এই নির্মাণ ছিল অবৈধ। আর সেই অভিযোগ ঘিরেই তুঙ্গে ওঠে পারদ। জানা যাচ্ছে, প্রতিবাদী যুবকদের মারধর করা হয়। মারধর করা হয় হেমন্ত অধিকারী নামের এক যুবককে। আর তাঁর বাবা তুলসী অধিকারী, ছেলেকে বাঁচাতে ছুটে আসেন। ৮১ বছর বয়সী তুলসী অধিকারীর পরিবারের দাবি, রবীন্দ্রনাথ ভট্টাচার্য ওই বৃদ্ধকে মারধর করেন। তাতেই অসুস্থ এবং আহত হন তুলসী অধিকারী। সঙ্গে সঙ্গে জ্ঞান হারান। বৃদ্ধকে উদ্ধার করে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ শনিবারই উড়িয়ে দেয় দল ও কাউন্সিলর। তবে রবিবার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। এরপর পদক্ষেপ করে পুলিশ। তদন্তে নেমে প্রথমে কাউন্সিলরকে আটক করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

এরপরই জানা গিয়েছে, বিকেল নাগাদই দল তাঁকে সাসপেন্ড করে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এদিকে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।সাক্ষীদের বয়ানও রেকর্ড করা হচ্ছে।

(বিস্তারিত আসছে)

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More