TMC Distributing Liquor to Voters: ভোটারদের প্রভাবিত করতে মদ বিতরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তাড়া করল বিজেপি
Liquor to Voters: বিজেপির কর্মীরা নাকি মদ বিতরণ করা তৃণমূল কর্মীদের তাড়া করে। তখন মদের বোতল ফেলে নাকি তৃণমূল কর্মীরা পালিয়ে যায়। এনিয়ে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী রাজু পাত্র।
Liquor to Voters: ভোটের আবহে গলসিতে জায়গায় জায়গায় বিভিন্ন খাবার বিতরণ করেছে বিজেপি থেকে তৃণমূল। এরই মধ্যে বিজেপি অভিযোগ করে, শাসকদল নাকি দেশি মদ খাইয়ে ভোটারদের প্রাভাবিত করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে বিজেপির কর্মীরা নাকি মদ বিতরণ করা তৃণমূল কর্মীদের তাড়া করে। তখন মদের বোতল ফেলে নাকি তৃণমূল কর্মীরা পালিয়ে যায়। এনিয়ে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী রাজু পাত্র।

রিপোর্ট অনুযায়ী, ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ১২ বিঘা এলাকায় আদিবাসী অধ্যুষিত একটি গ্রামে ভোট পরিদর্শনে গিয়েছিলেন রাজু পাত্র। সেখানে গিয়েই তিনি দেখতে পান মাটিতে প্রচুর বোতল পড়ে থাকতে পারে। সেই বোতল তুলে শুঁকে দেখেন বিজেপি কর্মীরা। তখন তাঁরা অভিযোগ করেন, বোতলে মদ রয়েছে। এই নিয়ে বিজেপি প্রার্থী সংবাদমাধ্যমকে বলেন, 'তৃণমূলের হার্মাদ বাহিনী ভোটারদের মদ খাওয়াচ্ছে, ওদের ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছে। এটাই তৃণমূলের কালচার। আমরা ক্ষমতায় আগে মদ বন্ধ করব। আমি এটা নিয়ে অভিযোগ জানালাম।'
বিজেপি প্রার্থী এই নিয়ে পুলিশে অভিযোগ জানান। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখান থেকে বোতলগুলি উদ্ধার করে পুলিশ। এদিকে সেই বিধানসভা কেন্দ্রে নানা বুথের বাইরে বিজেপির তরফে দেওয়া হয়েছিল আইসক্রিম। সেই আইসক্রিমের রং ছিল কমলা। এদিকে তৃণমূলের তরফ থেকে ভোটারদের হাতে মুড়ি, চানাচুর, চপ, ছোলা, শসা তুলে দেওয়া হয়েছিল।
যদিও খাবার বিতরণ নিয়ে গলসির তৃণমূল প্রার্থী অলোক মাঝি বলেছিলেন, 'কে দিচ্ছে, কারা দিচ্ছে জানি না। তবে এগুলো ঠিক নয়। তবে ভোটাররা খুশি হলেই হল।' আবার বিজেপি প্রার্থী রাজু পাত্র বলেন, 'আমাদের তরফ থেকে কিছু দেওয়া হয়নি। তবে ভোট দেওয়ার পর যদি ভোটারদের খুশি করতে কেউ কিছু দেয় তা নিয়ে আমার কিছু বলার নেই।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


