TMC Leader Arrested: '…ভোট দিতে যাওয়ার প্রয়োজন নেই', নির্বাচন কমিশনের নির্দেশে গ্রেফতার তৃণমূল নেতা
ভোটারদের রাজু মণ্ডল বলেন, 'পদ্মফুলে ভোট দেওয়া যাবে না। যদি ভোট নিয়ে কোনও গোলমাল হয়, ভোট দিতে যাওয়ার প্রয়োজন নেই। আমি বাড়িতে ছানাবড়া-রসগোল্লা পাঠিয়ে দেব। আর যদি ভোট দিতেই হয়, দিতে হবে তৃণমূলকে। প্রতিটি বাড়ির ভোট কোন দিকে যাচ্ছে তা নিয়ে ক্যামেরায় নজরদারি চালানো হবে।'
ভোটারদের ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে। ধৃত তৃণমূল নেতার নাম রাজু মণ্ডল। তিনি বহরমপুর তৃণমূলের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি। নির্বাচন কমিশনের নির্দেশে গ্রেফতার করা হয়েছে রাজুকে। প্রচারে বেরিয়ে তিনি ভোটারদের ভয় দেখিয়েছেন এবং প্রাভাবিত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ। তাঁর একটি ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবহস্থা গ্রহণ করতে পুলিশকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এই বিষয়ে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, ভাইরাল ভিডিয়োর সত্যতার বিষয়ে নিশ্চিত হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভোটারদের ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা।
রিপোর্ট অনুযায়ী, তৃণমূল প্রার্থীর প্রচারে বেরিয়ে ভোটারদের রাজু মণ্ডল বলেন, 'পদ্মফুলে ভোট দেওয়া যাবে না। যদি ভোট নিয়ে কোনও গোলমাল হয়, ভোট দিতে যাওয়ার প্রয়োজন নেই। আমি বাড়িতে ছানাবড়া-রসগোল্লা পাঠিয়ে দেব। আর যদি ভোট দিতেই হয়, দিতে হবে তৃণমূলকে। প্রতিটি বাড়ির ভোট কোন দিকে যাচ্ছে তা নিয়ে ক্যামেরায় নজরদারি চালানো হবে এবং খাতায় কলমে তা নথিভুক্ত করে রাখা হবে।'
তৃণমূল নেতা রাজুর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তৃণমূল ওয়ার্ড সভাপতির এই কাণ্ডকারখানার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের স্পষ্ট বার্তা, একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এই ধরনের আচরণ গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। এই পরিস্থিতিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া ছাড়া কোনও উপায় ছিল না। এদিকে এই বিতর্ক নিয়ে মুখ খুলতে নারাজ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। আবার বিরোধীদের বক্তব্য, রাজ্য জুড়ে তৃণমূল যেভাবে ভোটারদের ভয় দেখাচ্ছে, এটা তারই একটি বাস্তব উদাহরণ।
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ব্যক্তিগত পছন্দ ও নেশা:
ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
Home/Bengal/TMC Leader Arrested: '…ভোট দিতে যাওয়ার প্রয়োজন নেই', নির্বাচন কমিশনের নির্দেশে গ্রেফতার তৃণমূল নেতা