Jay Prakash Majumdar arrest update: 'গরম দিয়ে' ফ্ল্যাট থেকে উঠছিলেন না তৃণমূল নেতা জয়প্রকাশ, তুলে নিল শুভেন্দু-পুলিশ

Jay Prakash Majumdar arrest update: তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করা হল। ১৪ বছর ধরে বেআইনিভাবে ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগ ওঠে। এমনকী ফ্ল্যাটের বৃদ্ধা মালিককে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে জয়প্রকাশের বিরুদ্ধে।

Published on: Jun 3, 2026, 16:58:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

TMC Leader Jay Prakash Majumdar arrest update: তৃণমূল কংগ্রেস নেতা তথা মুখপাত্র জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করল শুভেন্দু অধিকারীর পুলিশ। তাঁর বিরুদ্ধে ১৪ বছর ধরে বেআইনিভাবে ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগ ওঠে। এমনকী ফ্ল্যাটের বৃদ্ধা মালিককে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে জয়প্রকাশের বিরুদ্ধে। সেই ঘটনায় আজ তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছিল। সেইসময় ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে বিধাননগর উত্তর থানার। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের তরফে আপাতত সরকারিভাবে কিছু জানানো না হলেও নাম গোপন রাখার শর্তে বিধাননগর উত্তর থানার এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, 'আমরা ওঁকে (জয়প্রকাশ মজুমদার) গ্রেফতার করেছি।'

জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করা হল।
জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করা হল।

গা-জোয়ারি করেছেন জয়প্রকাশ, উঠেছে বড় অভিযোগ

সূত্রের খবর, ২০১২ সালে জয়প্রকাশ বিধাননগরের ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। চুক্তি ছিল ২০১৫ সাল পর্যন্ত। কিন্তু তারপরও জয়প্রকাশ ফ্ল্যাট ছাড়েননি বলে অভিযোগ ওঠে। অভিযোগ উঠেছে, ফ্ল্যাটের চুক্তির পুনর্নবীকরণ করেননি। নতুন করে চুক্তি করেননি কোনও। বরং জবরদখল করে ফ্ল্যাটে জাঁকিয়ে বসেছিলেন। আইনি নোটিশ পাঠানো হলেও জয়প্রকাশ কোনও ভ্রূক্ষেপ করেননি। গা-জোয়ারি করতে থাকেন। হুমকি দেন বলেও অভিযোগ ওঠে।

আরও পড়ুন: TMC Death Certificate: তৃণমূলের ‘ডেথ সার্টিফিকেট’ লিখে দিলেন ডাক্তার, বললেন ‘এপাং, ওপাং, ঝপাংয়ে মৃত্যু’

‘গা-জোয়ারি করে ফ্ল্যাট দখল করে রেখেছিলেন’

সেই আবহে আজ জয়প্রকাশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। তাঁর দিকে আঙুল তুলে এক বিক্ষোভকারী বলেন, ‘এই লোকটা ঘর দখল করে রেখেছিল। দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে গা-জোয়ারি করে ফ্ল্যাট দখল করে রেখেছিলেন।’ অপর একজন বলেন, ‘১৪ বছর আগে ওঁর চুক্তি শেষ হয়ে গিয়েছিল। তারপরে আমরা চুক্তি করতে বলেছিলাম। কিন্তু উনি চুক্তি করেননি।'

আরও পড়ুন: Ritabrata on Abhishek egg attack: গণপিটুনি নাকি ‘চোরপিটুনি’ খান অভিষেক? খোঁচা ঋতব্রতের, ‘আমায় চোর-চোর শুনতে হয় না’

জয়প্রকাশ অভদ্র, বিস্ফোরক অভিযোগ মহিলার

সেইসঙ্গে তিনি বলেন, 'উনি উঠেও যাননি। উনি দেখা করতেন না। উনি ফোন ধরতেন না। উনি চিঠিও নিতেন না। উনি কিছুই করতেন না। খুব গা-জোয়ারি করতেন।’ সেইসঙ্গে তিনি বলেন যে ‘ওঁর মতো অভদ্র নই তো আমরা। তাই এক সপ্তাহ আগে বলেছিলাম যে এক সপ্তাহ সময় দিলাম। জিনিসপত্র বের করে নিন।'

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More