TMC MLA Dilip Mondal House Raided: 'শান্তিতে থাকতে দেব না' বলে হুমকি দেওয়া TMC MLA-র প্রাসাদে পুলিশ, দেখা নেই নেতার
TMC MLA House Raided: কয়েকদিন আগেই তিনি তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় বিজেপিকে হুমকি দিয়েছিলেন। সেই ঘটনায় ২টি এফআইআর করা হয়েছে জামিন অযোগ্য ধারায়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই বিধায়কের বাড়িতে যায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশাল বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
TMC MLA House Raided: তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে হানা দিল পুলিশ। সেই বিলাসবহুল বাড়িতে অবশ্য বিধায়কের দেখা মেলেনি। উল্লেখ্য, কয়েকদিন আগেই তিনি তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় বিজেপিকে হুমকি দিয়েছিলেন। সেই ঘটনায় ২টি এফআইআর করা হয়েছে জামিন অযোগ্য ধারায়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই বিধায়কের বাড়িতে যায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশাল বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে সেখানে তাঁকে দেখতে পাওয়া যায়নি।
রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের দুটি বাড়ি আছে পৈলানে। দু'টি বাড়িতেই একযোগে তল্লাশি চালানো হয়। পুলিশ জানায়, সকালেও তাঁকে এলাকায় দেখা গিয়েছিল। কিন্তু পুলিশ তাঁর বাড়িতে যেতেই তাঁকে সেখানে আর পাওয়া যাচ্ছে না। এদিকে তাঁর বাড়ি দেখে চক্ষু চড়কগাছ অনেকেরই। তাঁর বাড়িতে রয়েছে বড় লন, সুইমিং পুল, দোলনা, বাগানে হরিণ থেকে বাঘের মূর্তি। এদিকে বর্তমানে দিলীপ মণ্ডলের পৈলানের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আইন তার নিজের পথেই চলবে।
উল্লেখ্য, যে ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক তৈরি হয়, সেখানে দিলীপ মণ্ডলকে বলতে শোনা যায়, 'অনেক সংযম দেখিয়েছি। ১৫ বছর শান্তিতে রেখেছিলাম। আর হবে না। পুলিশকে ভয় পাই না। তাপস রায়কে জিজ্ঞেস করে নিক, দিলীপ মণ্ডল কে?' এই ভিডিও প্রকাশ্যে আসার পর, বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সোমনাথ রায় বলেন, 'দিলীপ বাবুকে এখন মনে রাখতে হবে, তিনি কিন্তু আর সেই তৃণমূলের সরকার নেই।'
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ব্যক্তিগত পছন্দ ও নেশা:
ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
Home/Bengal/TMC MLA Dilip Mondal House Raided: 'শান্তিতে থাকতে দেব না' বলে হুমকি দেওয়া TMC MLA-র প্রাসাদে পুলিশ, দেখা নেই নেতার