SIR Protest: পুলিশের জালে AIMIM নেতা থেকে ISF প্রার্থী, সেই কালিয়াচক কাণ্ডে নাম জড়াল TMC মন্ত্রীর, জবাবে কী বললেন তিনি?

বিজেপির তোলা অভিযোগের জবাবে সাবিনা ইয়াসমিন বলেন, 'শুভেন্দু অধিকারী আমাকে বরাবরই খুব ভয় পায়। ভোট এলেই ভয় পায়। শুভেন্দুর ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা।'

Published on: Apr 03, 2026 12:15 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মালদার কালিয়াচকে বিচারকদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখার ঘটনায় নাম জড়িয়েছে রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল নেত্রী সাবিনা ইয়াসমিনের। বিজেপির অভিযোগ, গত ১ এপ্রিল যে বিক্ষোভ শুরু হয়েছিল, সেখানে শুরু থেকে ছিলেন মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেন, কালিয়াচকে সাত বিচারককে আটকে রাখার ঘটনার ঠিক কয়েক ঘণ্টা আগেই সাবিনাকে প্রতিবাদে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল।

কালিয়াচকে বিচারকদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখার ঘটনায় নাম জড়িয়েছে রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল নেত্রী সাবিনা ইয়াসমিনের।
কালিয়াচকে বিচারকদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখার ঘটনায় নাম জড়িয়েছে রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল নেত্রী সাবিনা ইয়াসমিনের।

এদিকে নিজের বিরুদ্ধে এহেন অভিযোগ ওঠার পরে সাবিনা ইয়াসমিন উলটে শুভেন্দু অধিকারীকে তোপ দেগেছেন। তিনি বলেন, 'শুভেন্দু অধিকারী আমাকে বরাবরই খুব ভয় পায়। ভোট এলেই ভয় পায়। শুভেন্দুর ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা।' যদিও কালিয়াচকের অশান্তির ঘটনায় তাঁর যোগ থাকা বা না থাকার বিষয়টি এড়িয়ে গিয়েছেন সাবিনা। উল্লেখ্য, এবার সাবিনাকে মোথাবাড়ির বদলে সুজাপুর থেকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই সাবিনাকে ভিডিয়োতে দেখা গিয়েছে বিডিও অফিসের একদম গেটের সামনে বসে স্লোগান তুলতে। সেখানে তৃণমূলের আরও কর্মী সমর্থকরা ছিলেন জাতীয় পতাকা নিয়ে।

এদিকে কালিয়াচকে বিডিও অফিসে ৭ বিচারককে ঘেরাও করে রাখার ঘটনায় এআইএমআইএম নেতা তথা আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বাগডোগরা বিমানবন্দর থেকে। সব মিলিয়ে এই মামলায় প্রায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। মোথাবাড়ি কেন্দ্রের আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলিও গ্রেফতার হয়েছে এই মামলায়। রিপোর্ট অনুযায়ী, ১ এপ্রিল বিকেল ৪টে থেকে কালিয়াচক ২ ব্লক অফিস ঘেরাও করে বহু মানুষ। সেই সময় বিডিও অফিসে ছিলেন ৭ জন বিচারক। গভীর রাত পর্যন্ত এই সব বিচারকদের বিডিও অফিসেই আটকে রাখে বিক্ষোভকারীরা। সেই ঘটনার নেপথ্যে অন্যতম 'মাথা' এই মোফাক্কেরুল ছিল বলে অভিযোগ। প্রায় ৮ ঘণ্টা ধরে কালিয়াচক ২ ব্লক অফিসে ঘেরাও ছিলেন ৭ বিচারক। প্রায় মধ্যরাতে সেই বিচারকদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এদিকে এই ঘটনার পরও বিচারকদের ওপর হামলার চেষ্টা হয় বলে অভিযোগ। কালিয়াচক ২ ব্লক অফিস থেকে যখন বিচারকদের পুলিশ উদ্ধার করে নিয়ে যায়, সেই কনভয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা। পুলিশ কনভয়ের গাড়ির কাচ ভেঙেছে সেই হামলায়। সেই ঘটনার প্রাথমিক তদন্তে ঘটনার মূলচক্রী হিসাবে মোফাক্কেরুলের নাম উঠে আসে। নাম জড়ায় আইএসএফ প্রার্থীরও।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More