TMC MLA slams TMC MP: 'সাংসদ নাকি মমতার কান ভাঙিয়েছেন, প্রার্থী হারলে...', বিস্ফোরক তৃণমূল বিধায়ক
সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিদায়ী বিধায়ক। রচনা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন বলে দাবি করেন অসিত। এরই সঙ্গে বিদায়ী বিধায়ক আরও বলেন, 'দেবাংশু ভট্টাচার্যের ফল খারাপ হলে তার জন্য দায়ী থাকবেন রচনা।'
ফের একবার বিস্ফোরক চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। এবার চুঁচুড়া থেকে টিকিট পাননি অসিত। তাঁর বদলে ঘাসফুল প্রতীকে এবার সেই আসন থেকে লড়বেন দেবাংশু ভট্টাচার্য। এই আবহে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। রচনা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন বলে দাবি করেন অসিত। এরই সঙ্গে বিদায়ী বিধায়ক আরও বলেন, 'দেবাংশু ভট্টাচার্যের ফল খারাপ হলে তার জন্য দায়ী থাকবেন রচনা।'

সাংবাদিকদের তৃণমূল নেতা অসিত মজুমদার বলেন, 'রচনা চায় না দেবাংশু জিতুক। সবাইকে নিয়ে চলার মানসিকতা ওঁর নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারেবারে বলেছেন যাতে সকলকে নিয়ে চলতে। অথচ ও সেটা করছে না। আমি এখনও বিধায়ক। মিছিল ডেকেছে, আমার নাম নেই। রচনা মিছিল করবে দেবাংশুকে নিয়ে। আর অর্ডার দেবে। এটা মেনে নেব না। ৭৪ জন বিধায়ক যাঁরা টিকিট পায়নি তাঁদের অপমান করেছে। কে রচনা তিন দিনের যোগি। ও দল শেখাবে?ও চায় না দেবাংশু জিতুক।'
এদিকে অসিতকে প্রশ্ন করা হয়েছিল, রচনা কি মমতার বিশ্বস্ত হয়ে উঠেছেন? এর জবাবে বিদায়ী বিধায়ক বলেন, 'নাচাকোদার লোক হলে হবে…। আমরা তো নাচাকোদার লোক নই। সিপিএম-এর সঙ্গে লড়াই করা লোক। আমরা পাউডার স্নো মেখে এক ঘণ্টা বাদে বাদে মুখ ওয়াস করি না। যাঁরা মুখ ওয়াস করে দিদির সামনে যায় দিদির ভাল লাগে তাঁদের। দিদি পুরনোদের বিশ্বাস করছে না। দল যা বলে দিয়েছে তাই করেছি। রচনা শুধু অভিষেক আর দিদিকে মিথ্যা কথা বলে এই সর্বনাশ করেছে।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


