Abhishek Banerjee: 'আমার ঘরের বাইরে অত্যাচার...', হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন সেলফি জোন হতেই কী বললেন অভিষেক?
Abhishek Banerjee Shantiniketan: যে শান্তিনিকেতন এতকাল দুর্গে পরিণত হয়েছিল, আজ তা একটি সাধারণ বাড়ি। সেখানে ফুটপাথে দাঁড়িয়ে অনেকেই নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন অভিষেকের বিরুদ্ধে। আর এই নিয়ে ভিডিয়ো বার্তায় সরব হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক।
Abhishek Banerjee Shantiniketan: নির্বাচনের তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'শান্তিনিকেতন' নামক বাড়ির বাইরে বিজেপি কর্মী থেকে শুরু করে স্থানীয় সাধারণ মানুষরা ভিড় করেছিলেন। অনেকেই অনেক ধরনের স্লোগান তুলেছেন অভিষেকের বিরুদ্ধে। এমনকী দলেরও বহু মখপাত্র অভিযোগ করেছেন, অভিষেকের সঙ্গে তো তাঁর বাড়িতে দেখা করা যায় না। এই সবের মাঝেই অভিষেকের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করেছে কলকাতা পুলিশ। তাঁর বাড়িতে পুলিশের বসানো ব্যাগ স্ক্যানারও খুলে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে অভিষেকের বাড়ির গেটে বিজেপির পতাকা লাগানোর মত ঘটনাও ঘটেছে। যে শান্তিনিকেতন এতকাল দুর্গে পরিণত হয়েছিল, আজ তা একটি সাধারণ বাড়ি। সেখানে ফুটপাথে দাঁড়িয়ে অনেকেই নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন অভিষেকের বিরুদ্ধে। আর এই নিয়ে ভিডিয়ো বার্তায় সরব হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক।

অভিষেক বলেন, 'আমার ঘরের বাইরে এরা কী অত্যাচার করেছে, আপনারা দেখেছেন। সব আমরা দেখেছি। বিজেপির আসল স্বরূপ আমরা দেখেছি। আমার লড়াই বিজেপির সাথে, আপনার লড়াই বিজেপির সাথে। কিন্তু পরিবারের ছোট সন্তান, ছেলে-মেয়ে, কাউকে এরা রেয়াত করেনি। এই সংস্কৃতি কোনওদিন বাংলার মানুষ দেখেনি। এর বিচার এবং সদুত্তর মানুষ দেবে বলে আমি বিশ্বাস করি। তাই আমি সবকিছু মানুষের ওপর ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন আমরা সেই দলের কর্মী, যারা মৃত্যুকে চোখের সামনে দেখেও কোনওদিন পিছ পা হতে শেখেনি।'
উল্লেখ্য, গত ৪ মে পর্যন্ত অভিষেকের বাড়ি কার্যত দুর্গ ছিল। কিন্তু ভোটে হারার পর থেকে সেই চিত্র পালটায়। প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, একজন সাংসদ হিসেবে তাঁর যতটুকু নিরাপত্তা পাওয়া দরকার, এবার থেকে ততটুকুই পাবেন অভিষেক। এই আবহে হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়ির সামনের বিশেষ নিরাপত্তা সরিয়ে ফেলা হয়। তাঁর বাড়ির সামনে থেকে সরে গার্ডরেল, পুলিশের কিয়স্ক। ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয় থেকেও তুলে দেওয়া হয় নিরাপত্তা বাহিনীদের। এরপর থেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি সমর্থকদের অনেকেই অভিষেকের বাড়ির সামনে গিয়ে সেলফি তোলেন। অনেকে সেখানে রিল শুট করেন। তাঁর বাড়ির সামনে মানুষের এই সব কাণ্ডকারখানা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এতে যে অভিষেক বিরক্ত, তা তাঁর ভিডিয়ো বার্তায় স্পষ্ট।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


