Sign in

    TMC Lok Sabha Split: লোকসভার স্পিকারের কাছে চিঠি জমা করার প্রস্তুতি, তৃণমূলের বিদ্রোহী সাংসদরা কারা?

    TMC Lok Sabha Party Split: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল ২৯টি আসনে জয়ী হয়েছিল। তবে বসিরহাটের সাংসদ শেখ হাজি নুরুল ইসলামের মৃত্যুর পর বর্তমানে লোকসভায় দলের সাংসদ সংখ্যা ২৮। দলত্যাগ বিরোধী আইনের জটিলতা এড়াতে দলের দুই-তৃতীয়াংশ সাংসদকে একত্রিত করার চেষ্টা চলছে বলেও সূত্রের দাবি।

    Published on: Jun 6, 2026, 07:57:49 IST
    Share
    Share via
    • facebook
    • twitter
    • linkedin
    • whatsapp
    Copy link
    • copy link

    TMC Lok Sabha Party Split: তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন করে ভাঙনের জল্পনা ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। বিধানসভায় দলের একাংশ আলাদা অবস্থান নেওয়ার পর এবার লোকসভাতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। এই জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। রিপোর্টের দাবি, সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে একটি চিঠি জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন কয়েকজন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ। ওই দিনই দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত থাকার কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের লোকসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাজনৈতিক মহলের একাংশের মতে, সেই দিনই লোকসভায় দলের অভ্যন্তরীণ মতবিরোধ প্রকাশ্যে আসতে পারে।

    তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন করে ভাঙনের জল্পনা ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।
    তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন করে ভাঙনের জল্পনা ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।

    ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল ২৯টি আসনে জয়ী হয়েছিল। তবে বসিরহাটের সাংসদ শেখ হাজি নুরুল ইসলামের মৃত্যুর পর বর্তমানে লোকসভায় দলের সাংসদ সংখ্যা ২৮। দলত্যাগ বিরোধী আইনের জটিলতা এড়াতে দলের দুই-তৃতীয়াংশ সাংসদকে একত্রিত করার চেষ্টা চলছে বলেও সূত্রের দাবি। দিল্লিতে একাধিক সাংসদের উপস্থিতির খবর সামনে এসেছে। সূত্র অনুযায়ী, পার্থ ভৌমিক, অসিত মাল, ইউসুফ পাঠান এবং জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার নাম বিক্ষুব্ধ শিবিরের সঙ্গে জড়িয়ে রয়েছে। পাশাপাশি কয়েকজন সেলিব্রিটি সাংসদও এই তৎপরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন বলে জানা গিয়েছে।

    এদিকে কাকলি ঘোষ দস্তিদার ইতিমধ্যেই প্রকাশ্যে নিজের অবস্থান জানিয়েছেন। রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। সূত্রের দাবি, বিক্ষুব্ধ সাংসদদের সংখ্যা শেষ পর্যন্ত ১৮-তে পৌঁছতে পারে। স্পিকারের কাছে যাওয়ার আগে তাঁরা বৈঠকও করতে পারেন। তবে এই জল্পনা নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লোকসভার সাংসদদের পক্ষ থেকে তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেননি। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও দাবি করেছেন, তৃণমূলের কোনও নেতার সঙ্গে তাঁদের দলের কোনও যোগাযোগ হয়নি। ফলে সোমবারের ঘটনাপ্রবাহের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

    • Abhijit Chowdhury
      ABOUT THE AUTHOR
      Abhijit Chowdhury

      ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More