TMC WB Assembly Election Prediction: '২৩০ আসনে জিতবে তৃণমূল...', ১৫২ আসনে ভোট শেষ হতে না হতেই ভবিষ্যদ্বাণী
WB Assembly Vote: অনুব্রত মণ্ডল আজ বলেন, ‘খুব সুন্দর ভোট হচ্ছে। মমতা-অভিষেক যেমন চেয়েছিলেন তেমনই ভোট হচ্ছে বাংলায়। ২৩০টা আসন নিশ্চিত। বীরভূমেও সব আসন পাবে তৃণমূল। মানুষ নিজের রায় দিচ্ছেন। আমিও ভোট দিলাম। খুব ভালো লাগল।’
WB Assembly Vote: পশ্চিমবঙ্গে আজ প্রথম দফার ভোটগ্রহণ চলছে। আজ রাজ্যের ১৫২টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর সেই প্রথম দফার ভোট চলাকালীনই ফলাফল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। আজ সকালে মেয়েকে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করে তৃণমূলের জয়ের দাবি করেন কেষ্ট। এদিকে নির্বাচন নিয়েও সন্তোষ প্রকাশ করেন তৃণমূল নেতা।

অনুব্রত মণ্ডল আজ বলেন, 'খুব সুন্দর ভোট হচ্ছে। মমতা-অভিষেক যেমন চেয়েছিলেন তেমনই ভোট হচ্ছে বাংলায়। ২৩০টা আসন নিশ্চিত। বীরভূমেও সব আসন পাবে তৃণমূল। মানুষ নিজের রায় দিচ্ছেন। আমিও ভোট দিলাম। খুব ভালো লাগল। আপনারাও সুষ্ঠু ভাবে ভোট দিন। গরম পড়েছে। ঠান্ডা ঠান্ডা, কুল কুল, ভোট হবে আরামসে।' এদিকে ভোট নিয়ে আজ সন্তোষ প্রকাশ করেন হাসনের তৃণমূল প্রার্থী কাজল শেখও। নানুরের পাপুড়ি গ্রামে নিজের বুথে ভোট দিয়ে তিনি বলেন, 'কোথাও অশান্তির খবর নেই। মানুষ শান্তিতে ভোট দিচ্ছেন।'
এদিকে তৃণমূল নেতারা শান্তিপূর্ণ ভোটের কথা বললেও বীরভূমে সেই রক্ত ঝরল এবারের ভোটেও। বীরভূমের লাভপুরে আবার বিজেপির এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাতেও অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। রিপোর্ট অনুযায়ী, বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের ভ্রমরকল অঞ্চলে ৬৮ নম্বর বুথে ঘটনাটি ঘটে। ঘটনায় জখম বিজেপির নির্বাচনী এজেন্টের নাম বিশ্বজিৎ মণ্ডল। রক্তাক্ত অবস্থায় বিজেপি নেতাকে সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে লাভপুরের প্রার্থীর দেবাশিষ ওঝার ছেলে বিশ্বরূপ ওঝাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনা প্রসঙ্গে আক্রান্ত আজকে আমি বুথ পরিদর্শনে গিয়েছিলাম। ফেরার সময়ে আমার উপরে তৃণমূল কংগ্রেসের কয়েকজন হামলা চালায়। আমার মাথা ফাটিয়ে দিয়েছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


