TMC Worker Murder: নির্বাচনের আবহে নৃশংসভাবে খুন তৃণমূল কর্মী, মিলল অর্ধনগ্ন ক্ষতবিক্ষত মৃতদেহ

মৃত মশিউর হাড়োয়ার গাংনিয়া গ্রামের বাসিন্দা। রিপোর্ট অনুযায়ী, মিনাখাঁ বিধানসভার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ঝুঝুরগাছা গ্রাম রাস্তার পাশে পাওয়া যায় মশিউরের মৃতদেহ। তাঁর দেহের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন ছিল। পুলিশ প্রাথমিক ভাবে দাবি করেছে, খুন করা হয়েছে মশিউরকে।

Published on: Mar 19, 2026, 13:02:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

উত্তর ২৪ পরগনায় মিনাখাঁয় খুন হলেন তৃণমূল কংগ্রেস কর্মীর মৃতদেহ। মৃত তৃণূমূল কর্মীর নাম মশিউর কাজি, তাঁর বয়স ৩৮ বছর। মৃত মশিউর হাড়োয়ার গাংনিয়া গ্রামের বাসিন্দা। রিপোর্ট অনুযায়ী, মিনাখাঁ বিধানসভার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ঝুঝুরগাছা গ্রাম রাস্তার পাশে পাওয়া যায় মশিউরের মৃতদেহ। তাঁর দেহের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন ছিল। পুলিশ প্রাথমিক ভাবে দাবি করেছে, খুন করা হয়েছে মশিউরকে।

মিনাখাঁ বিধানসভার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ঝুঝুরগাছা গ্রাম রাস্তার পাশে পাওয়া যায় মশিউরের মৃতদেহ।
মিনাখাঁ বিধানসভার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ঝুঝুরগাছা গ্রাম রাস্তার পাশে পাওয়া যায় মশিউরের মৃতদেহ।

পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা থামাতে তৎপর নির্বাচন কমিশন। এই আবহে রাজ্য জুড়ে পুলিশ আধিকারিকদের সরানো হয়েছে। তবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে না হতেই রক্ত ঝরতে শুরু করল বঙ্গে। হাড়োয়া থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে হাড়োয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে দেহটির ময়নাতদন্ত করা হয়। এদিকে নিহতের পরিচয় জানার জন্য খোঁজ শুরু করে পুলিশ। পরে জানা যায়, মৃতের নাম মশিউর।

রিপোর্টে দাবি করা হচ্ছে, মশিউরের মুখের এত বাজে অবস্থা করে দেওয়া হয়েছে যে প্রাথমিক ভাবে নিহতকে চিনতে পারা যায়নি। জানা গিয়েছে, গতকাল বাড়িতে 'কাজে যাচ্ছি' বলে বের হয়েছিলেন মশিউর। তবে রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। খুন প্রসঙ্গে মৃত মশিউরের দাদা মোতালেব গাজি জানান, তাঁকে নাকি নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে। এদিকে রাজনৈতিক শত্রুতার জেরেই এই খুন হয়েছে বলে দাবি করেন মোতালেব গাজি।

নিহত তৃণমূল কর্মীর পরিবার সূত্রে দাবি, গতকাল রাত ৯টার পর থেকেই মশিউরকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। কাপড়ের দোকান রয়েছে তৃণমূল কর্মী মশিউর কাজির। দোকান থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ করেছে মৃতের পরিবার। রিপোর্ট অনুযায়ী, মিনাখাঁর অন্তর্গত ঝুঝুরগাছা এলাকায় মশিউরের অর্ধনগ্ন ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এর আগেও নাকি মশিউরকে হুমকি দেওয়া হয়েছিল। কয়েকমাস আগেই দেগঙ্গা ২ নম্বর ব্লকের নতুন পঞ্চায়েত সভাপতি হয়েছিলেন সুব্রত বসু। এরপর থেকেই নাকি দলীয় কোন্দল শুরু হয়েছিল। এর দেরেই মশিউর খুন হলেন কি না, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More