TMC Candidate List 2026: ইমন-পরমরা নেই তৃণমূলের ঘোরতর 'রাজনৈতিক' তালিকায়, ২৯১ আসনের কোথায় কে কে লড়বেন?

অপেক্ষার অবসান। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা ঘোষণা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯৪টি আসনের এই তালিকায় কারা কারা আছেন? সেই তালিকা দেখে নিন। তালিকায় আছে একাধিক চমক।

Published on: Mar 17, 2026, 15:57:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

চতুর্থবারের জন্য কি ৪ মে পশ্চিমবঙ্গে আসতে চলেছে তৃণমূল কংগ্রেস? সেই উত্তরটার জন্য আরও মাসদেড়েক অপেক্ষা করতে হবে। তার আগে আজ বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীতালিকার ঘোষণা করে দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বামফ্রন্ট প্রথম দফায় ১৯২টি আসন এবং বিজেপি প্রাথমিকভাবে ১৪৪টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করলেও কালীঘাট থেকে ২৯১টি বিধানসভা কেন্দ্রেরই (বাকি তিনটি আসন ছাড়া হয়েছে পাহাড়ের সহযোগী অনীত থাপার দলকে) প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নাম ঘোষণার আগেই ‘ভিকট্রি’ সাইনও দেখান তিনি।

বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়

১) জল্পনা চললেও ইমন চক্রবর্তী বা পরমব্রত চট্টোপাধ্যায়কে টিকিট দেওয়া হল না। সোজা কথায় বলতে গেলে একেবারে ঘোরতর রাজনৈতিক প্রার্থীতালিকা ঘোষণা করল তৃণমূল।

২) সোনারপুর দক্ষিণ থেকে অরূন্ধতী মৈত্রকে (লাভলি) সরিয়ে দেওয়া হবে বলে অনেকে ভেবেছিলেন। তবে শেষপর্যন্ত তাঁকেই টিকিট দেওয়া হয়েছে।

৩) প্রতীকুর রহমানকে প্রার্থী করা হয়নি। যিনি সিপিআইএম থেকে সদ্য তৃণমূলে যোগদান করেছেন।

৪) তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়: তৃণমূলের তালিকায় ৫২ জনের মতো মহিলা প্রার্থী আছেন। ৩১ বছরের নীচে আছেন চারজন প্রার্থী। ৩১-৪০ বছরের মধ্যে ৩৮ জন প্রার্থী আছেন। ৪১-৫০ বছরের মধ্যে আছেন ৮৮ জন প্রার্থী। ৮৯ জন প্রার্থী আছেন ৫১-৬০ বছরের মধ্যে। ৬১-৭০ বছরর মধ্যে ৪৭ জন আছেন। ৭১-৮০ বছরের মধ্যে প্রার্থীর সংখ্যা ২৩ জন। ৮১-৯০ বছরের মধ্যে দু'জন প্রার্থী আছেন।

৫) দুর্নীতি মামলায় অভিযুক্তরাও টিকিট পেয়েছেন। যেমন রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে টিকিট দেওয়া হয়েছে। আবার স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) মামলায় চাকরিচ্যুত অঙ্কিতা অধিকারীর বাবা পরেশচন্দ্র অধিকারীকে টিকিট দেওয়া হয়েছে।

৬) নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড় করানো হল সদ্য প্রাক্তন বিজেপি নেতা পবিত্র করকে।

৭) ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী।

তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের তালিকা

১) মেখলিগঞ্জ: পরেশচন্দ্র অধিকারী।

২) মাথাভাঙা: সাবলু বর্মণ।

৩) কোচবিহার উত্তর: পার্থপ্রতিম রায়।

৪) শিলিগুড়ি: গৌতম দেব।

৫) হাবরা: জ্যোতিপ্রিয় মল্লিক।

৬) নৈহাটি: সনৎ দে।

৭) নোয়াপাড়া: তৃণাঙ্কুর ভট্টাচার্য।

৮) ব্যারাকপুর: রাজ চক্রবর্তী।

৯) বিধাননগর: সুজিত বসু।

১০) রাজারহাট গোপালপুর: অদিতি মুন্সি।

১১) হাবরা: জ্যোতিপ্রিয় মল্লিক।

১২) বারুইপুর পশ্চিম: বিমান বন্দ্যোপাধ্যায়।

১৩): সোনারপুর দক্ষিণ: অরূন্ধতী মৈত্র।

১৪) ভাঙড়: শওকত মোল্লা।

১৫) টালিগঞ্জ: অরূপ বিশ্বাস।

১৬) বেহালা পূর্ব: শুভাশিস চক্রবর্তী।

১৭) বেহালা পশ্চিম: রত্না চট্টোপাধ্যায়।

১৮) ভবানীপুর: মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯) চৌরঙ্গী: নয়না বন্দ্যোপাধ্যায়।

২০) বেলেঘাটা: কুণাল ঘোষ।

২১) মানিকতলা: শ্রেয়া পান্ডে।

২২) চুঁচুড়া: দেবাংশু ভট্টাচার্য।

২৩) নন্দীগ্রাম: পবিত্র কর।

২৪) রাসবিহারী: দেবাশিস কুমার।

২৫) উলুবেড়িয়া পূর্ব: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

২৬) তেহট্ট: সোহম চক্রবর্তী।

তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা

তৃণমূলে যোগদানের ঝড় মঙ্গলবার

প্রার্থীতালিকা প্রকাশের কয়েক ঘণ্টা আগে তৃণমূলে যোগদানের ঝড় উঠে যায়। প্রাক্তন ক্রিকেটার শিবশংকর পাল, নন্দীগ্রামের পবিত্র কর (যিনি একটা সময় শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতা ছিলেন), সাধু রামচান মুর্মু বিশ্ববিদ্যালয়ের আইনি অফিসার মঙ্গল সোরেন, মহম্মদ মুফতি আবদুল মতিন, অধ্যাপক তনুশ্রী হাঁসদা, বাবর আলি, অভিনব ভট্টাচার্য, সমাজকর্মী নূর আলম, গৌতম মিশ্র, চিকিৎসক আবদুল হাজিজ, চিকিৎসক অনুপ মণ্ডলরা তৃণমূলে যোগ দেন।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More