TMCP Leader Arrested: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ, কল্যাণীতে TMCP নেতা গ্রেপ্তার

পুলিশ ও অভিযোগকারিণীর দাবি অনুযায়ী, ২০২৫ সালে ওই তরুণীর সঙ্গে অঙ্কুরের পরিচয় হয়। অল্প সময়ের মধ্যেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীর অভিযোগ, সেই সম্পর্কের সময় অঙ্কুর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Published on: Sep 5, 2026, 20:46:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) এক নেতার বিরুদ্ধে। বিয়ের কথা উঠতেই সম্পর্ক থেকে সরে যাওয়ার অভিযোগে কাঠগড়ায় কল্যাণী শহরের TMCP নেতা অঙ্কুর মজুমদার। এক তরুণীর দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাঁকে কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে জেল হেফাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বিয়ের কথা উঠতেই সম্পর্ক থেকে সরে যাওয়ার অভিযোগে কাঠগড়ায় কল্যাণী শহরের TMCP নেতা অঙ্কুর মজুমদার।
বিয়ের কথা উঠতেই সম্পর্ক থেকে সরে যাওয়ার অভিযোগে কাঠগড়ায় কল্যাণী শহরের TMCP নেতা অঙ্কুর মজুমদার।

পুলিশ ও অভিযোগকারিণীর দাবি অনুযায়ী, ২০২৫ সালে ওই তরুণীর সঙ্গে অঙ্কুরের পরিচয় হয়। অল্প সময়ের মধ্যেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীর অভিযোগ, সেই সম্পর্কের সময় অঙ্কুর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই একাধিকবার তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়।

অভিযোগকারিণীর আরও দাবি, বেশ কিছুদিন পর আচমকাই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন অঙ্কুর। বিয়ের প্রসঙ্গ উঠতেই তাঁর আচরণ বদলে যায় বলেও অভিযোগ। এরপর বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। শেষ পর্যন্ত অঙ্কুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

অভিযোগকারিণীর বক্তব্য, অঙ্কুর যখন কল্যাণী শহর তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বে ছিলেন, সেই সময় রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশের কাছে যাওয়ার ক্ষেত্রে তিনি আশঙ্কায় ছিলেন। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় থাকায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানাতে সাহস পাননি বলেও দাবি করেছেন তিনি। তবে শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন তরুণী।

শুক্রবার থানায় লিখিত অভিযোগ জমা পড়ার পরই তদন্তে নামে পুলিশ। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করার পাশাপাশি অভিযোগকারিণীর মেডিক্যাল পরীক্ষাও করানো হয়। এরপর শুক্রবার রাতেই কল্যাণীতে অঙ্কুর মজুমদারের বাড়িতে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার সকালে অভিযুক্তের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এরপর তাঁকে কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, আদালতের নির্দেশে আপাতত জেল হেফাজতে রয়েছেন অঙ্কুর।

ঘটনাকে কেন্দ্র করে কল্যাণীতে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের সত্যতা কতটা, তা তদন্তের পরই স্পষ্ট হবে। পুলিশের তরফে পুরো ঘটনার তদন্ত চালানো হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহের পাশাপাশি মামলার অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।

তবে একজন রাজনৈতিক সংগঠনের নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। তদন্তের ফলাফল এবং আদালতের পরবর্তী নির্দেশের দিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More