TMCP Leader Claims: চন্দ্রনাথ রথের খুনে যোগ থাকতে পারে দলের, বিস্ফোরক TMCP নেতা, পদের জন্য নাকি ১৪ লাখ ঘুষ চায় IPAC

TMCP Leader: ডিস্কো অভিযোগ করেছেন যে, তৃণমূলের অনেক নেতার সাথে বালি মাফিয়াদের আঁতাত রয়েছে। টিএমসিপি নেতার আরও অভিযোগ, দলের অন্দরে দুর্নীতি নিয়ে বলতে গেলে নেতাদের রোষে পড়তে হত। এমনকী মিথ্যা গাঁজা মামলায় ফাঁসি দেওয়ার হুমকি দেওয়া হত বলেও দাবি তাঁর।

Published on: May 08, 2026 8:49 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

TMCP Leader: নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই একের পর এক তৃণমূল নেতা বিস্ফোরণ ঘটাচ্ছেন সংবাদমাধ্যমে। কেউ করছেন বিজেপির প্রশংসা আবার কেউ নিজের দলের নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগের বন্যা বইয়ে দিচ্ছেন। এই দলে এবার নাম লেখালেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্য তথা জলপাইগুড়ির প্রভাবশালী ছাত্রনেতা 'ডিস্কো'। সম্প্রতি বাংলার একটি খবরের চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তৃণমূলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন। দুর্নীতি এবং নানা অপরাধের অভিযোগ এনেছেন তিনি। এমনকী শুভেন্দু অধিকারীর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথের খুনের ঘটনাতেও তৃণমূলের যোগ থাকতে পারে বলে দাবি করেছেন ডিস্কো।

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্য তথা জলপাইগুড়ির প্রভাবশালী ছাত্রনেতা 'ডিস্কো' বিস্ফোরক অভিযোগ করেছেন।
তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্য তথা জলপাইগুড়ির প্রভাবশালী ছাত্রনেতা 'ডিস্কো' বিস্ফোরক অভিযোগ করেছেন।

তিনি অভিযোগ করেছেন যে, তৃণমূলের অনেক নেতার সাথে বালি মাফিয়াদের আঁতাত রয়েছে। টিএমসিপি নেতার আরও অভিযোগ, দলের অন্দরে দুর্নীতি নিয়ে বলতে গেলে নেতাদের রোষে পড়তে হত। এমনকী মিথ্যা গাঁজা মামলায় ফাঁসি দেওয়ার হুমকি দেওয়া হত বলেও দাবি তাঁর। এদিকে তিনি অভিযোগ করেন, টিএমসিপির জেলা সভাপতি পদ পাইয়ে দেওয়ার নাম করে প্রতীক জৈন তাঁকে ক্যামাক স্ট্রিটের অফিসে ডেকে ১৪ লাখ টাকা দাবি করেছিলেন। এদিকে তাঁর অভিযোগ, তৃণমূল জমানায় খাদ্য দফতর এবং পুলিশের দুটি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ঘুষ না দিতে পারায় তাঁর চাকরি হয়নি।

ডিস্কোর অভিযোগ, দলের বহু নেতা বালি চুরির সঙ্গে যুক্ত। এদিকে ভোটের পরে যখন দলের কর্মীরা 'মার খাচ্ছেন', তখন জেলা সভাপতি মহুয়া গোপ গোয়ায় ছুটি কাটাচ্ছেন। তাঁর কথায়, 'তৃণমূলের নেতারা আমাদের ফেলে পালালেও, এখন বিজেপি নেতারাই আমাদের খোঁজ নিচ্ছেন।' এদিকে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মনের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন টিএমসিপি নেতা। এরই সঙ্গে তৃণমূলের পৌরসভা পরিচালনা নিয়েও প্রশ্ন চোলেন তিনি।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More