ভোটের সময় পুলিশের ওসির গায়ে হাত দেওয়া তৃণমূল নেতা গ্রেফতার, তোলাবাজির অভিযোগে ধৃত পঞ্চায়েত প্রধানের স্বামীও

পুলিশের দাবি, তাঁদের বিরুদ্ধে তোলাবাজি, শ্লীলতাহানি এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরেই জমা পড়েছিল। সেই অভিযোগগুলির তদন্তে নেমেই সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

Published on: May 19, 2026 1:23 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অশোকনগরে পুরনো একাধিক অভিযোগের ভিত্তিতে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম মনি গাজি এবং শেখ ইনজামুল ওরফে রনি নামেও পরিচিত। পুলিশের দাবি, তাঁদের বিরুদ্ধে তোলাবাজি, শ্লীলতাহানি এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরেই জমা পড়েছিল। সেই অভিযোগগুলির তদন্তে নেমেই সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অশোকনগরে পুরনো একাধিক অভিযোগের ভিত্তিতে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অশোকনগরে পুরনো একাধিক অভিযোগের ভিত্তিতে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, হাবড়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ শেখ ইনজামুল ওরফে রনি। ভোটের সময় অশোকনগর থানার ওসির গায়ে হাত তোলার অভিযোগ তাঁর বিরুদ্ধে। এদিকে মনি গাজি হলেন গুমা-২ পঞ্চায়েতের প্রধান জেসমিন গাজির স্বামী। এলাকার দাপুটে নেতা হিসেবে পরিচিত তিনি। বড় বামুনিয়া ও গুমা এলাকায় তোলাবাজি, শ্লীলতাহানি এবং পুলিশকে হেনস্থার সুনির্দিষ্ট অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অশোকনগর এলাকায় দীর্ঘদিন ধরেই ওই দুই নেতার বিরুদ্ধে স্থানীয়দের একাংশের মধ্যে ক্ষোভ ছিল। অভিযোগ, বিভিন্ন সময়ে তাঁরা এলাকায় প্রভাব খাটিয়ে নানা বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনাতেও তাঁদের নাম উঠে আসে। এছাড়াও তোলাবাজি এবং এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগও তদন্তকারীদের নজরে আসে। এরপরই পুলিশ পুরনো মামলাগুলি নতুন করে খতিয়ে দেখা শুরু করে।

সোমবার পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে আটক করে। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে খবর। মঙ্গলবার তাঁদের আদালতে তোলা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর এলাকায় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলকে নিশানা করতে শুরু করেছে। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে এখনও বিস্তারিত কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More