Vande Mataram in WB Madrasa: মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাইতেই হবে! নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের

Vande Mataram in WB Madrasa: মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাইতেই হবে! নির্দেশিকা জারি করে দিল শুভেন্দু অধিকারীর সরকার। ইতিমধ্যে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার-পোষিত স্কুলে ক্লাস শুরুর আগে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’ গাওয়ার নির্দেশিকা জারি হয়েছে।

Published on: May 20, 2026, 23:45:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Vande Mataram in WB Madrasa: রাজ্যের সমস্ত মাদ্রাসায় বাধ্যতামূলকভাবে গাইতে হবে ‘বন্দে মাতরম’। বিকাশ ভবনের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে রাজ্যের মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনস্থ সমস্ত মাদ্রাসা, এসএসকে এবং এমএসকেতে প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ গাইতে হবে। ইতিমধ্যে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার-পোষিত স্কুলে ক্লাস শুরুর আগে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’ গাওয়ার নির্দেশিকা জারি করেছে শুভেন্দু অধিকারী সরকার। সেইমতো বিভিন্ন স্কুলে প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ গাওয়া হচ্ছে। এবার মাদ্রাসার ক্ষেত্রেও একই নিয়ম জারি করা হল।

মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাইতেই হবে! নির্দেশিকা জারি করে দিল শুভেন্দু অধিকারীর সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাইতেই হবে! নির্দেশিকা জারি করে দিল শুভেন্দু অধিকারীর সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়, প্রতিদিন স্কুল শুরুর আগে প্রার্থনা সভায় প্রত্যেকটি ছাত্র-ছাত্রীকে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-র পাশাপাশি এই জাতীয় স্তোত্র বা জাতীয় গান গাইতে হবে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এই নিয়ম কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্নে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

এই বিষয়ে গত বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'আগামী সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুলে প্রার্থনাসঙ্গীত হিসেবে বন্দে মাতরম চালু করা হবে। আমি আজই নবান্নে গিয়ে এই বিষয়ে বিস্তারিত জানাব এবং প্রক্রিয়াটি তদারকি করব।’

আরও পড়ুন: WB-Bangladesh Border Latest Update: কাঁটাতার নিয়ে হল্লা বাংলাদেশি 'বিপ্লবীদের', পাত্তা না দিয়ে বড় পদক্ষেপ শুভেন্দুর

গত ১৩ মে স্কুল শিক্ষা দফতরের ডিরেক্টর অফ এডুকেশনের পক্ষ থেকে স্কুলপ্রধানদের পাঠানো এক চিঠিতে বলা হয়, ক্লাস শুরু হওয়ার আগে সকালের প্রার্থনাসভায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা উচিত, যাতে রাজ্যের প্রতিটি স্কুলের সমস্ত শিক্ষার্থী অবিলম্বে এই গানটি গাইতে পারে।

আরও পড়ুন: Kolkata resident Pakistan Spy: পাকিস্তানের হয়ে চরবৃত্তি, কলকাতার জাফর রিয়াজকে ধরল NIA, বিয়েও করে পাকিস্তানিকে

কড়া নজরদারি: করতে হবে ভিডিয়ো রেকর্ডিং

শিক্ষা দফতরের এক পদস্থ আধিকারিক বৃহস্পতিবার জানান, স্কুল শুরুর ঠিক আগেই এই গানটি গাইতে হবে। শুধু নির্দেশ জারি করাই নয়, নিয়মটি ঠিকঠাক পালন করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষকে পুরো প্রার্থনাসভার ভিডিয়ো রেকর্ডিং বা তথ্যচিত্র তৈরি করে প্রমাণ হিসেবে রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন: Indian Navy New Addition: সমুদ্রের 'গার্ডিয়ান'! নৌসেনার হাতে নয়া জাহাজ তুলে দিল কলকাতা, নামে জড়িয়ে ইতিহাস

এতদিন রাজ্যের স্কুলগুলিতে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জনগণমন’ গাওয়া হত। পরবর্তীতে বিগত তৃণমূল সরকারের আমলে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের লেখা ‘বাংলার মাটি বাংলার জল’ গানটিকে রাজ্যের রাজ্য সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More