WB-Bangladesh Border Latest Update: কাঁটাতার নিয়ে হল্লা বাংলাদেশি 'বিপ্লবীদের', পাত্তা না দিয়ে বড় পদক্ষেপ শুভেন্দুর

WB-Bangladesh Border Latest Update: পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে হল্লা পাকাচ্ছিলেন নাহিদ ইসলামের মতো বাংলাদেশের ‘বিপ্লবী’ নেতারা। তাঁদের পাত্তা না দিয়েই বড় পদক্ষেপ শুভেন্দু অধিকারীর।

Published on: May 20, 2026, 22:58:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

WB-Bangladesh Border Latest Update: ভারত-বাংলাদেশ সীমান্তের সুরক্ষা জোরদার করতে এবং অনুপ্রবেশ রুখতে এক বড়সড় পদক্ষেপ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার কলকাতায় আয়োজিত জমি হস্তান্তর সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া এবং অন্যান্য নিরাপত্তামূলক পরিকাঠামো নির্মাণের জন্য বিএসএফের হাতে জমি হস্তান্তর প্রক্রিয়ার সূচনা করেন তিনি। প্রথম দফায় ২৭ কিলোমিটার জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যের সীমান্ত সুরক্ষাকে নিশ্ছিদ্র ও শক্তিশালী করতে যেখানেই জমির প্রয়োজন হবে, সেখানেই রাজ্য সরকার জমি সরবরাহ করবে। সীমান্ত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই প্রক্রিয়াকে একটি বড় উদ্যোগের সূচনা বলে বর্ণনা করেছেন তিনি।

নবান্নে বিএসএফ কর্তার সঙ্গে শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্যে এএনআই)
নবান্নে বিএসএফ কর্তার সঙ্গে শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্যে এএনআই)

দুই সপ্তাহের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ

মুখ্যমন্ত্রী শুভেন্দু জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এই জমি বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে তুলে দেওয়া হবে। এটি একটি অত্যন্ত বড় এবং ব্যাপক প্রক্রিয়ার প্রথম ধাপ। প্রাথমিক পদক্ষেপ হিসেবে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ২৭ কিলোমিটার অংশ সুরক্ষিত করার জন্য এই জমি দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Infiltrators deport to Bangladesh: ধরব, BSF-র হাতে দেব, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য 'ডিপোর্ট' আইন চালু শুভেন্দুর

পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত পরিকাঠামো দ্রুত সম্পন্ন করার ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের একাংশে এখনও কাঁটাতারের বেড়া দেওয়া বাকি রয়েছে। পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে বাংলাদেশের সাথে মোট ২,২০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে প্রায় ১,৬০০ কিলোমিটার সীমান্তে ইতিমধ্যেই কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। তবে এখনও প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ উন্মুক্ত বা বেড়াবিহীন অবস্থায় রয়েছে। এই ফাঁক পূরণ করতেই জমি জট কাটানো হচ্ছে।’

আরও পড়ুন: Kolkata resident Pakistan Spy: পাকিস্তানের হয়ে চরবৃত্তি, কলকাতার জাফর রিয়াজকে ধরল NIA, বিয়েও করে পাকিস্তানিকে

পূর্বতন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ

সীমান্তের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার জন্য রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন যে, আগের সরকার ভোটব্যাংকের রাজনীতি এবং তোষণের নীতির কারণে বিএসএফকে সীমান্ত সুরক্ষার জন্য জমি দিতে সহযোগিতা করেনি। শুভেন্দুর কথায়, 'বিগত সরকার তার নিজস্ব রাজনৈতিক স্বার্থ এবং তোষণ নীতির কারণে বিএসএফ-এর মতো কেন্দ্রীয় বাহিনীকে জমি দেয়নি, যার ফলে সীমান্তের নিরাপত্তা অবহেলিত থেকে গিয়েছে।'

আরও পড়ুন: Indian Navy New Addition: সমুদ্রের 'গার্ডিয়ান'! নৌসেনার হাতে নয়া জাহাজ তুলে দিল কলকাতা, নামে জড়িয়ে ইতিহাস

পাশাপাশি তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত বছরগুলোতে সীমান্তবর্তী এলাকাগুলোতে বিএসএফ, রাজ্য পুলিশ এবং জেলা প্রশাসনের মধ্যে পারস্পরিক সমন্বয় সম্পূর্ণ ভেঙে পড়েছিল। দীর্ঘদিন ধরে কোনও সমন্বয় বৈঠক পর্যন্ত করা হয়নি। তবে বর্তমান সরকার সেই ব্যবস্থার পরিবর্তন করেছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘জেলাস্তরের সমন্বয় প্রক্রিয়া আমরা পুনরায় চালু করেছি। এখন থেকে বিএসএফ ও জেলা প্রশাসনের মধ্যে এই বৈঠকগুলো নিয়মিত হবে।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More