Bengal Industrial Investment: রায়চকে যুদ্ধজাহাজ, শালিমার-খিদিরপুরে বিনিয়োগ, দেশরক্ষার সামগ্রী তৈরি করবে বাংলা

Bengal Industrial Investment: রায়চকে যুদ্ধজাহাজ নির্মাণ থেকে শুরু করে শালিমার ও খিদিরপুরে বড় বিনিয়োগ- এবার প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে আরও এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ। প্রায় ৩,৫০০ কোটি টাকার মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল।

Published on: Aug 23, 2026, 15:22:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bengal Industrial Investment: পশ্চিমবঙ্গে প্রায় ৩,৫০০ কোটি টাকা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রবিবার কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (GRSE) তিনটি কেন্দ্র এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের দুটি কেন্দ্র সম্প্রসারণের প্রকল্পের সূচনা করেন। সেইসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘রাজ্য উন্নয়নের এক নতুন নবজাগরণ সূচনার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করবে। পশ্চিমবঙ্গে কারখানা বন্ধ ও লকআউটের খবরের জায়গা এখন নিয়েছে নতুন-নতুন প্রকল্পের সূচনা।’

পশ্চিমবঙ্গে প্রায় ৩,৫০০ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)
পশ্চিমবঙ্গে প্রায় ৩,৫০০ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)

মেক ইন ইন্ডিয়ায় GRSE-র মেগা পরিকল্পনা

আর সেই মেগা বিনিয়োগ পরিকল্পনার বিষয়ে জিআরএসইয়ের এক আধিকারিক জানিয়েছেন, যুদ্ধজাহাজ নির্মাণ ও মেরামতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে হুগলি নদীর দুই তীরে অবস্থিত দুটি ছোটো শিপইয়ার্ড এবং রায়চকে নদীর তীরবর্তী ৩২ একর জমি ব্যবহারের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তথা কলকাতা বন্দরের সঙ্গে লিজ চুক্তি স্বাক্ষর করেছে জিআরএসই।

যুদ্ধজাহাজের নয়া ডেস্টিনেশন রায়চক

রায়চককে গড়ে তোলা হচ্ছে জাহাজ নির্মাণ কেন্দ্র হিসেবে (রায়চক শিপইয়ার্ড)। সেখানে যুদ্ধজাহাজ এবং বাণিজ্যিক জাহাজ নির্মাণও করা যাবে।

৭০ কোটি টাকায় মেগা পরিকল্পনা খিদিরপুরে

খিদিরপুরে যে দামোদর শিপবিল্ডিং ফেসিলিটি আছে, সেটিকেও ঢেলে সাজানো হচ্ছে। সেজন্য খরচ হবে প্রায় ৭০ কোটি টাকা। সংস্কারের পরে সেখানে ছোটো জলযান, বৈদ্যুতিক ফেরি তৈরি করা যাবে। সঙ্গে মাঝারি মাপের জাহাজ মেরামতিরও পরিকাঠামো থাকবে।

আরও পড়ুন: Teachers Recruitment: ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় নয়া মোড়! যোগ্যদের মেয়াদ বৃদ্ধিতে সুপ্রিম কোর্টে SSC ও পর্ষদ

জাহাজ তৈরির জন্য শালিমারে বিনিয়োগ

শালিমারে আবার টিম্বার পন্ড শিপবিল্ডিং ফেসিলিটির জন্য প্রায় ১০০ কোটি টাকা খরচ করা হচ্ছে। নতুন করে সেই কেন্দ্রকে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে সেখানে মাঝারি আকৃতির জাহাজ নির্মাণ করা যাবে। ব্যবস্থা থাকবে মাঝারি আকারের জাহাজ মেরামতিরও।

আরও পড়ুন: Birth Certificate: ফের ভেরিফিকেশন? তৃণমূল আমলের শেষ পাঁচ বছরে দেওয়া জন্মশংসাপত্র নিয়ে বড় পদক্ষেপ সরকারের

ইছাপুরে প্রতিরক্ষা ক্ষেত্রে বড় বিনিয়োগ

আবার ইছাপুরে যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের যে মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি আছে, সেখানে দুটি নয়া ইউনিট তৈরি করা হবে। বিনিয়োগ করা হবে ৭৫০ কোটি টাকার মতো। তৈরি করা হবে ভারী প্রতিরক্ষা সরঞ্জাম, বন্দুকের ব্যারেল, গোলাবারুদের অংশের মতো জিনিস। তার ফলে সার্বিকভাবে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: Weather Update of West Bengal: এবার আসরে নিম্নচাপ,কলকাতা সহ কোথায় কোথায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস!

সেইসঙ্গে রেডিয়াল ফোর্জিং প্ল্যান্টে তৈরি করা হবে সমরাস্ত্রের যন্ত্রাংশ, আকাশ থেকে ছোড়া বোমার টিউব, পারমাণবিক চুল্লির যন্ত্রাংশ, রেলের চাকার অ্যাক্সেলের মতো সরঞ্জাম।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More