WB 5th Pay Commission Case: বকেয়া DA নিয়ে আদালত অবমাননার মামলা হওয়ায় রাজ্যেরই সুবিধা হল?

বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) নিয়ে আদালত অবমাননার মামলা হওয়ায় রাজ্য সরকারেরই সুবিধা হল? ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে অবিলম্বে বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে।

Published on: Feb 21, 2026, 09:49:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আবারও আইনি জটে আটকে যাবে না তো বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) প্রদানের বিষয়টি? সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে হাতে আরও কিছুটা সময় পেয়ে যাবে রাজ্য সরকার? পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে শীর্ষ আদালতে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হওয়ার পরই সেই প্রশ্নটা উঠতে শুরু করেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মনে।

৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে অবিলম্বে বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে অবিলম্বে বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

কোনও আইনি জটিলতা তৈরি করা হবে, দাবি সংগ্রামী যৌথ মঞ্চের

যদিও রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ দাবি করেছেন, গত ৫ ফেব্রুয়ারি শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। কিন্তু এখনও পর্যন্ত সেই টাকা দেওয়ার বিষয়ে রাজ্যের তরফে কোনও সদর্থক পদক্ষেপ দেখা যায়নি। সেজন্যই সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। তাতে কোনওরকম আইনি জটিলতা তৈরি হবে না বলে দাবি করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক।

কী যুক্তি পেশ সংগ্রামী যৌথ মঞ্চের নেতার?

নিজের দাবির স্বপক্ষে যুক্তি পেশ করে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক জানিয়েছেন, সুপ্রিম কোর্টই নির্দেশ দিয়েছিল যে অবিলম্বে বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। কিন্তু সেই অর্থ দিচ্ছে না রাজ্য সরকার। তার প্রেক্ষিতেই আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। অর্থাৎ আদালত অবমাননার যে মামলা দায়ের করা হয়েছে, সেটা বকেয়া ২৫ শতাংশ ডিএ সংক্রান্ত। ফলে কোনওরকম আইনি জটিলতা তৈরি করা হবে।

২৫ শতাংশ, ৭৫ শতাংশ ও ডিএ মামলার রায়

এমনিতে ৫ ফেব্রুয়ারি বকেয়া ডিএ মামলার রায়দান করেছে সুপ্রিম কোর্ট। সেদিন শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে অবিলম্বে বকেয়া ডিএয়ের (২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা) ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। বাকি যে ৭৫ শতাংশ বকেয়া ডিএ পড়ে থাকবে, তারও একাংশ আগামী ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। সেই বিষয়টি বিবেচনা করার জন্য একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছে।

যদিও পুরো বিষয়টি নিয়ে রাজ্যের তরফে কার্যত কোনও মন্তব্য করা হয়নি। বকেয়া ডিএ মামলার রায় নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, বিষয়টি বিচারাধীন।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More