WB 5th Pay Commission DA Update: বকেয়া DA নিয়ে রাজ্য জারিজুরি করবে না তো? আগে থেকেই ঘুঁটি সাজানো হচ্ছে! কী?

বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পরে উচ্ছ্বাসে মেতে আছেন রাজ্য সরকারি কর্মচারীদের। তারইমধ্যে নতুন করে ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন।

Published on: Feb 9, 2026, 16:23:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারকে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মিটিয়েই দিতে হবে। দাবি করলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি দাবি করেছেন, এবার সুপ্রিম কোর্টে যেরকম রায় দিয়েছে, তাতে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ রাজ্য সরকারের টালবাহানা করার সম্ভাবনা কম। রাজ্য কোনওরকম জারিজুরি করতে পারবে না। কিন্তু তাও এই রাজ্য সরকারের উপরে পুরোপুরি ভরসা করা যায় না বলে দাবি করেছেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক। সেই পরিস্থিতিতে আইনজীবীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আগেভাগেই পরবর্তী ঘুঁটি সাজানো হচ্ছে বলে কনফেডারেশন সূত্রে খবর।

বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পরে উচ্ছ্বাস রাজ্য সরকারি কর্মচারীদের। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পরে উচ্ছ্বাস রাজ্য সরকারি কর্মচারীদের। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

বকেয়া DA মামলায় কী কী রায় দিল সুপ্রিম কোর্ট?

এমনিতে গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে অবিলম্বে ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। বাকি থাকা ৭৫ শতাংশ ডিএ কীভাবে দেওয়া যায়, সেজন্য চার সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটি ঠিক করবে যে কীভাবে বকেয়া ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। সেক্ষেত্রে শীর্ষ আদালত নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ।

ডিএ মামলার রায় নিয়ে সরকারি কর্মীরা কী বললেন?

আর সেই মামলার রায়ের বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত। তবে বকেয়া ১০০ শতাংশের ক্ষেত্রে একই রায় হলে আরও ভালো হত।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘আশা করব, এই রায়কে মান্যতা দিয়ে রাজ্য সরকার দ্রুত বকেয়া মিটিয়ে দেবে। রোপা ১৯-র ক্ষেত্রে ডিএয়ের উল্লেখ রাখা হয়নি। এ ব্যাপারেও রাজ্য সরকার অবস্থান পরিবর্তন করে এআইসিপিআই (সর্বভারতীয় মূল্যসূচক) অনুযায়ী নিয়মিত মহার্ঘ ভাতা দেওয়ার ব্যবস্থা করুক।’

রাজ্য সরকারি কর্মীদের জন্য জোড়া ঘোষণা

সুপ্রিম কোর্টের সেই রায়ের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যাঁরা আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। আগামী এপ্রিল থেকে তাঁরা ২২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। সেইসঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের ঘোষণা করা হয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More