WB 6th Pay Commission DA: DA-র ঘোষণা ৬ দিন পরেই? রাজ্য সরকারি কর্মীরা বড় সিদ্ধান্ত নিলেন, এবার কী হবে?
ছয়দিন পরেই মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) ঘোষণা করা হবে? তারইমধ্যে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। যাঁরা আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৮ শতাংশ ডিএ পাচ্ছেন।
ছয়দিন পরেই মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) ঘোষণা করবে রাজ্য সরকার? তেমনই মনে করছে সংশ্লিষ্ট মহল। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। কিন্তু গত কয়েক বছরের ট্রেন্ড এবং আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে সেই সম্ভাবনাই প্রবল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আসলে ছ'দিন পরে (আগামী ২ ফেব্রুয়ারি) শেষ বাজেট পেশ করবে তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেটি পূর্ণাঙ্গ বাজেট না হলেও নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষতে কিছুটা প্রলেপ লাগাতে মমতারা ডিএ বৃদ্ধির পথে হাঁটতে পারেন। ২০২৪ সালের রাজ্য বাজেটে চার শতাংশ এবং ২০২৫ সালের বাজেটে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। আবার ২০২৩ সালের বাজেটে তিন শতাংশ ডিএ বাড়িয়েছিল রাজ্য সরকার। ফলে এবারও ব্যতিক্রম হবে না বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

পরপর ৩ বার বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা
আর পরপর রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধির ফলে আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৮ শতাংশ ডিএ পাচ্ছেন। যদিও তাঁদের থেকে অনেক এগিয়ে আছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তাঁরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। শীঘ্রই অষ্টম বেতন কমিশনের আওতায় চলে আসতে পারেন। সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন নিয়ে কোনও ঘোষণা করা হয়নি।
কী কী দাবি তুলেছেন রাজ্য সরকারি কর্মীরা?
সেই পরিস্থিতিতে আগামিকাল শহিদ মিনারে সমাবেশের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। ওই সংগঠনের তরফে দাবি তোলা হয়েছে যে সর্বভারতীয় মূল্যসূচক (এআইসিপিআই) অনুযায়ী মহার্ঘ ভাতা দিতে হবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের। যা যা বকেয়া আছে, সেটা মিটিয়ে দিতে হবে। কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। সেই সংক্রান্ত স্থায়ী আদেশনামা জারি করারও দাবি তোলা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


