WB 6th Pay Commission DA Update: বকেয়া ডিএ-র ১০ ভাগের ১ ভাগ দেওয়া হচ্ছে... 'মহার্ঘ ললিপপে' মিলছে না অঙ্ক

বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির বিষয়টিকে 'ললিপপ' হিসেবে আখ্যা দিলেন ডিএ আন্দোলনকারী ভাস্কর ঘোষ। এক বাংলাদ সংবাদমাধ্যমকে তিনি এই নিয়ে বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন এইভাবে ললিপপ ধরিয়ে আমাদের খুশি করতে পারবেন, কিন্তু তা হবে না। এই ডিএ ঘোষণাকে আমরা প্রত্যাখ্যান করব।'

Published on: Feb 6, 2026, 09:18:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। এদিকে একই দিনে বাজেট ঘোষণায় রাজ্যের তরফ থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে কর্মচারীদের। তবে এই ৪ শতাংশ ডিএ বৃদ্ধির বিষয়টিকে 'ললিপপ' হিসেবে আখ্যা দিলেন ডিএ আন্দোলনকারী ভাস্কর ঘোষ। এক বাংলাদ সংবাদমাধ্যমকে তিনি এই নিয়ে বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন এইভাবে ললিপপ ধরিয়ে আমাদের খুশি করতে পারবেন, কিন্তু তা হবে না। এই ডিএ ঘোষণাকে আমরা প্রত্যাখ্যান করব।'

বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির বিষয়টিকে 'ললিপপ' হিসেবে আখ্যা দিলেন ডিএ আন্দোলনকারী ভাস্কর ঘোষ।
বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির বিষয়টিকে 'ললিপপ' হিসেবে আখ্যা দিলেন ডিএ আন্দোলনকারী ভাস্কর ঘোষ।

ভাস্কর ঘোষের বক্তব্য, 'সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে এই ডিএ বৃদ্ধির সম্পর্ক নেই। বর্তমানের হারে ৪০ শতাংশ বকেয়া ডিএ পাওয়ার কথা সরকারি কর্মীদের। সেখান থেকে ৪ শতাংশ দেওয়া হয়েছে। এটার পুরোটাই সরকারি কর্মীদের প্রাপ্য।' প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। বাজেট ঘোষণার ফলে তা বেড়ে দাঁড়াল ২২ শতাংশে। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৫৮ শতাংশ হারে ডিএ পান। রাজ্য বাজেট ঘোষণার আগে পর্যন্ত কেন্দ্র-রাজ্য ডিএ-র ব্যবধান ছিল ৪০ শতাংশ। নতুন করে ৪ শতাংশ ডিএ বাড়ায় সেই ফারাক কমে দাঁড়াল ৩৬ শতাংশে। আর এই হিসেবেই ভাস্কর ঘোষের মতে, বকেয়া ডিএ-র ১০ ভাগের ১ ভাগই সরকারি কর্মীরা পাবেন এবারে।

উল্লেখ্য, ডিএ মামলায় সুপ্রিম কোর্টে হেরেছে রাজ্য সরকার। এই আবহে সরকারি কর্মীদের ডিএ দিতে হবে সরকারকে। ২০০৮ সাল থেকে যে ডিএ এরিয়ার রয়েছে, সেটা যে কোনও মূল্যে মিটিয়ে দিতে হবে। এর মধ্যে বকেয়ার ২৫ শতাংশ অর্থ মার্চের মধ্যেই মেটাতে হবে। এবং বাকি ৭৫ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে চার সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। মে মাসের ১৫ তারিখের মধ্যে বাকি বকেয়াও মিটিয়ে দিতে হবে।

প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলে ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More