WB 7th Pay Commission: ‘এখনই সপ্তম বেতন কমিশন গঠন....’, বছরশেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় পদক্ষেপ SJM-র

পশ্চিমঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। ২০২৫ সাল শেষ হওয়ার আগে সপ্তম বেতন কমিশন নিয়ে বড় পদক্ষেপ করা হল। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে দেওয়া হয়েছে।

Published on: Dec 31, 2025, 19:49:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আরও একটা বছর শেষ হতে চলল। তবে এখনও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দাবিপূরণ হয়নি। সেই আবহে বছর শেষ হওয়ার আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ হল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। ওই সংগঠনের অন্যতম প্রতিনিধি সুদীপ চন্দ বলেছেন, 'অবিলম্বে বেতন কমিশন গঠন, পূর্বতন বেতন কমিশনের সব সুপারিশ অবিলম্বে কার্যকর করা, যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ ও শূন্যপদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগের দাবিতে রাজ্যপালের হস্তক্ষেপ প্রার্থনা করে দ্রুত সাক্ষাৎকারের আবেদন জানানো হল।'

অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানাল সংগ্রামী যৌথ মঞ্চ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানাল সংগ্রামী যৌথ মঞ্চ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে অনেক পিছিয়ে রাজ্য সরকারি কর্মীরা

এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। তাঁরা মহার্ঘ ভাতাও (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে অনেকটা কম। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের একেবারে শেষলগ্নে আছেন। তাঁদের অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে দেওয়া হয়েছে। যা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে বলে মনে করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশ।

অনেক আশা ছিল, কিন্তু পূরণ হয়নি

যদিও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের বিষয়ে কোনও উচ্চবাচ্য করা হয়নি। কবে থেকে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে, তা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি রাজ্য সরকারের তরফে। অনেকে আশা করেছিলেন যে ২০২৫ সালের বাজেটে সেই ঘোষণা করা হবে। যদিও সেই পথে হাঁটেনি রাজ্য সরকার। ডিএ বাড়ানো হলেও নয়া বেতন কমিশন গঠনের বিষয়ে কোনওরকম ঘোষণা করা হয়নি।

সেই আবহে বছরের শেষলগ্নে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে রাজ্যপালকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে। কতদিনের মধ্যে সুপারিশ জমা করতে হবে, সেটা স্পষ্টভাবে উল্লেখ করে দিতে হবে। বেঁধে দিতে হবে সময়সীমা। যাতে কোনওরকম বিলম্ব ছাড়াই (রাজ্য সরকারি) কর্মচারী এবং শিক্ষকরা সঠিক এবং সংশোধিত বেতন পান।’

এবারের বাজেটে কোনও বড় ঘোষণা?

একাংশের আশা, বিধানসভা নির্বাচনের আগে যে বাজেট (পূর্ণাঙ্গ বাজেট নয়, ভোট-অন-অ্যাকাউন্ট) পেশ করবে রাজ্য সরকার, তাতে কর্মচারী এবং শিক্ষকদের মন পেতে সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করে দিতে পারে। সেইসঙ্গে বাড়াতে পারে মহার্ঘ ভাতাও। যদিও পুরো বিষয়টি নিয়ে আপাতত রাজ্য সরকারের তরফে কিছু জানানো হয়নি।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More