WB Election 2026 2nd Phase Voting Highlight: মূলত শান্তিপূর্ণ দ্বিতীয় দফায় ভোট পড়ল ৯১ শতাংশের বেশি, জয় নিয়ে নিশ্চিত TMC
WB Assembly Election 2026 2nd Phase Voting Highlights: ভবানীপুর-সহ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ১৪২টি আসনে ভোটগ্রহণের আপডেট দেখুন এখানে।

WB Assembly Election 2026 2nd Phase Voting Highlights: বিপক্ষের মাঠ, বিপক্ষের দর্শকভরা গ্যালারি - আজ দ্বিতীয় দফার ভোটে সেরকমই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের মুখোমুখি হল বিজেপি, বাম, কংগ্রেস-সহ বিরোধীরা। আজ সাতটি জেলার যে ১৪২টি আসনে ভোটগ্রহণ হল, তার মধ্যে ২০২১ সালে ১২৩টি আসনেই জিতেছিল তৃণমূল। এসআইআর-পরবর্তী পরিস্থিতিতে তৃণমূলের সেই দুর্গ কতটা অটুট থাকবে, তার উপরই নির্ভর করছে যে নবান্নের পথ কার জন্য সাফ হবে? আর দ্বিতীয় দফার ভোটগ্রহণের আপডেট দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলার পেজে। আপাতত ৯১ শতাংশের বেশি ভোট পড়েছে।
...Read MoreWB Election 2026 2nd Phase Voting Live: চাপড়ায় বিজেপির বুথ এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
নদিয়ায় চাপড়ায় বিজেপির বুথ এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, ৫৩ নম্বর বুথে বুথ এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
WB Election 2026 2nd Phase Voting Live: ধমকানো-চমকানো হয়েছে, অভিযোগ নওশাদের
ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী দাবি করেছেন, ভোটের আগের রাতে বাড়ি-বাড়ি গিয়ে ধমকানো-চমকানো হয়েছে। দেখানো হয়েছে ভয়। আইএসএফ কর্মী-সমর্থকরা আক্রান্ত হয়েছেন।
WB Election 2026 2nd Phase Voting Live: বিজেপিকে হুমকি দেওয়ার অভিযোগ জীবনতলায়
ভোটের আগের রাতে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার কালিকাতলায় বিজেপি কর্মীর বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, ১০-১২ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দিয়েছে। বিষয়টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে।
WB Election 2026 2nd Phase Voting Live: ভাঙড়ে তৃণমূলের হাতে ‘মার খেল’ আইএসএফ
ভোটের আগের রাতে উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। আইএসএফ কর্মী-সমর্থকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আইএসএফের অভিযোগ, ভোটের আগের রাতে-রাতে ঘুরে ঘুরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেস। সেইসময় আইএসএফের উপরে চড়াও হন শাসক দলের লোকজন। তার জেরে মহিলা-সহ চারজন আহত হয়েছেন বিজয়গঞ্জের কোচপুর এলাকায়।
WB Election 2026 2nd Phase Voting Live: বুথে-বুথে মক পোলিং, একটু পরেই শুরু ভোটগ্রহণ
কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান থেকে নদিয়া- সাতটি জেলার বিভিন্ন বুথে মক পোলিং শুরু হয়ে গিয়েছে। সকাল সাতটা থেকে ভোটগ্রহণ-পর্ব শুরু হবে। চলবে সন্ধ্যা ছ'টা পর্যন্ত। তারপর আগামী ৪ মে ভোটগণনা হবে।
WB Election 2026 Live: তৃণমূলের শক্তঘাঁটিতে ভোট
প্রথম দফায় ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছিল। আর আজ দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট হচ্ছে। সাতটি জেলায় ভোট হচ্ছে - উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং নদিয়া। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ওই ১৪২টি আসনের মধ্যে ১২৩টিতে জিতেছিল তৃণমূল কংগ্রেস। ১৮টি আসনে জিতেছিল বিজেপি। আইএসএফ জিতেছিল একটি আসনে। তারইমধ্যে এবার নজর ভবানীপুরে।
WB Election 2026 Live: তৃণমূল ‘দুর্গে’ ভাঙন ধরাবে BJP? দ্বিতীয় দফার ভোট আজ, ভবানীপুরে চাপে মমতা?
WB Assembly Election 2026 2nd Phase Voting Live Updates: বিপক্ষের মাঠ, বিপক্ষের দর্শকভরা গ্যালারি - আজ দ্বিতীয় দফার ভোটে সেরকমই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের মুখোমুখি হচ্ছে বিজেপি, বাম, কংগ্রেস-সহ বিরোধীরা। আজ সাতটি জেলার যে ১৪২টি আসনে ভোটগ্রহণ হচ্ছে, তার মধ্যে ২০২১ সালে ১২৩টি আসনেই জিতেছিল তৃণমূল। এসআইআর-পরবর্তী পরিস্থিতিতে তৃণমূলের সেই দুর্গ কতটা অটুট থাকবে, তার উপরই নির্ভর করছে যে নবান্নের পথ কার জন্য সাফ হবে? আর দ্বিতীয় দফার ভোটগ্রহণের লাইভ ও টাটকা আপডেট দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলার পেজে।
E-Paper

