WB Assembly Election 2026 Seat Prediction: BJP কত আসন পাবে? ভোটের নির্ঘণ্ট ঘোষণার বিজ্ঞপ্তি জারি হতেই প্রথম ‘পূর্বাভাস’
রবিবার বিকেল চারটেয় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। আর আজ সকালে সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। তারপরই বিজেপি কতগুলি আসন পাবে, তা নিয়ে প্রথম পূর্বাভাস দেওয়া হল। কী বলা হল?
বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার বিজ্ঞপ্তি জারি হতেই পূর্বাভাসের ‘খেলা’ শুরু হয়ে গেল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে প্রচারের মধ্যেই মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেছেন, ‘আজই নির্বাচনের ঘোষণা করা হবে। কিন্তু আমরা পরোয়া করি না। কারণ আমাদের সংগঠন (অত্যন্ত মজবুত)। সারা বছর ধরেই মানুষের সঙ্গে সংযোগ থাকে আমাদের। তৃণমূলের সঙ্গেই আছেন মানুষ। বিজেপি যদি ২০টি আসনও পেয়ে যায়, তাহলে অনেক হবে।’ অর্থাৎ ফিরহাদ মনে করছেন যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের এক-তৃতীয়াংশ আসনও পাবে না বিজেপি। গতবার ৭৭টি আসনে জিতেছিল বিজেপি। এবার সেখানে মেরেকেটে ২০টি আসন পাবে বলে দাবি করেছেন ফিরহাদ।

বাংলায় পরিবর্তন হচ্ছে, দাবি মোদীর
যদিও শনিবারই ব্রিগেডের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুংকার দিয়ে গিয়েছেন যে এবার বাংলায় পরিবর্তন হবে। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এবার পশ্চিমবঙ্গে যে নির্বাচন হচ্ছে, তা স্রেফ সরকার পরিবর্তনের ভোট নয়। এটা নির্বাচন হচ্ছে বাংলার আত্মাকে বাঁচানোর জন্য। বাংলার আত্মাকে বাঁচানোর ভোট এটা। ভয় কাটানোর ভোট হবে পশ্চিমবঙ্গে।
আইন ভাঙলে খুঁজে-খুঁজে ব্যবস্থা, হুংকার মোদীর
মোদী দাবি করেন, বাংলায় এখন আইন শাসনের নেই। কিন্তু আইনের শাসন শুরু হবে এবার। যে বা যারা আইন ভাঙবেন, তাকে বা তাদের চুন-চুনকে খুঁজে বের করা হবে বলে দাবি করেন মোদী। তিনি আরও দাবি করেছেন, তৃণমূল সরকার বাংলার যুবক-যুবতীদের কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বাংলার যুবক-যুবতীরা অত্যন্ত পরিশ্রমী এবং মেহনতি। একটা সময় সবার আগে ছিল বাংলা। কিন্তু এখন বাংলার যুবক-যুবতীরা রাজ্যে না ডিগ্রি পাচ্ছেন, না পাচ্ছেন চাকরি। অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে তাঁদের।
‘স্বপ্নপূরণের গ্যারান্টি দিচ্ছে মোদী’
সেই রেশ ধরে তৃণমূলের প্রতি সুর চড়িয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, নির্মম তৃণমূল সরকার শুধুমাত্র নিজেদের পকেট ভরিয়েছে। পড়ে থেকেছে উন্নয়নর কাজ। প্রকাশ্যে চাকরি বিক্রি করেছে তৃণমূল সরকার। এবার পরিবর্তনের সময় এসেছে। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় কাজ পাবেন যুবক-যুবতীরা। সেই স্বপ্নপূরণের গ্যারান্টি দিচ্ছে মোদী।
আরও পড়ুন: WB 7th Pay Commission: পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারি কবে হবে? বাজেটে ঘোষণা করা হয়
সেইসঙ্গে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ একটা সময় দেশের সবথেকে প্রগতিশীল রাজ্য ছিল। আজ সেখানে সন্ধ্যা হলেই মেয়েদের ফোন করে মা বলেন যে বাড়ি ফিরে এসো, সন্ধ্যা নামার আগে। শক্তির আরাধনা করা বাংলা এরকম পরিস্থিতি মেনে নেবে না। আমি বাংলার মা-বোনেদের ভরসা জোগাচ্ছি যে আপনারা বিজেপিকে নিজেদের আশীর্বাদ দিন। বিজেপি সরকারের আমলে মহিলারা সুরক্ষিত থাকবেন। আর অপরাধীরা জেলে থাকবে। আর এটা মোদীর গ্যারান্টি।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper











