WB Assembly Election Latest Update: 'তৃণমূলকে ছত্রভঙ্গ করাই লক্ষ্য', মুসলিমদের উন্নয়ন করতে হাত ধরলেন ওয়াইসি-হুমায়ুন
ভোটের মুখে হুমায়ুনের দলের সঙ্গে জোট বাঁধল আসাদউদ্দিন ওয়াইসির দল। আজ ওয়াইসিকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেন হুমায়ুন। আসাদউদ্দিন ওয়েইসিকে ‘বড় ভাই’ বলে সম্মোধন করেন তিনি।
আসাদউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম-এর সঙ্গে জোট গড়লেন হুমায়ুন কবির। নয়া দল গড়ার পর থেকেই হুমায়ুন দাবি করে আসছিলেন, এআইএমআইএম-এর সঙ্গে তিনি জোট গড়বেন। এরই সঙ্গে আবার সিপিএমের সঙ্গেও কথা বলেছিলেন তিনি। পরে নওশাদ সিদ্দিকির সঙ্গেও জোট বাঁধতে আগ্রহ প্রকাশ করেছিলেন। ফুরফুরা শরিফে গিয়েছিলেন হুমায়ুন। তবে হায়দরাবাদের দলটি এতদিন ধরে হুমায়ুনের আহ্বানে সাড়া দেওয়ার ইঙ্গিত দেয়নি। তবে এবার ভোটের মুখে হুমায়ুনের দলের সঙ্গে জোট বাঁধল আসাদউদ্দিন ওয়াইসির দল। আজ ওয়াইসিকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেন হুমায়ুন। আসাদউদ্দিন ওয়েইসিকে ‘বড় ভাই’ বলে সম্মোধন করেন তিনি।

হুমায়ুন জানিয়েছেন, আগামী ১ এপ্রিল থেকে জোটবদ্ধ ভাবে রাজনৈতিক সভা শুরু করবে তাঁর দল জনতা উন্নয়ন পার্টি এবং ওয়াইসির এআইএমআইএম। এর মধ্যে প্রথম সভা হবে হুমায়ুনের গড় ভরতপুরে। সেই সভায় লক্ষাধিক মানুষ উপস্থিত থাকবে বলে দাবি করেছেন হুমায়ুন কবির। সেই সভায় থাকবেন ওয়াইসি নিজেও। সব মিলিয়ে রাজ্যে প্রায় ২০টি সভা করার কথা ওয়াইসির। এদিকে জানানো হয়েছে, শীঘ্রই ১৯০-১৯২ আসনে প্রার্থী ঘোষণা করবে নয়া জোট। এদিকে হুমায়ুনের সঙ্গে জোট বাঁধলেও ওয়াসির দল রাজ্যে ক'টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেবে, তা খোলসা করা হয়নি।
ওয়াইসি বলেন, 'খুব বেশি আসন চাই না আমাদের। আমার পার্টনারকে সঙ্গ দিতে এসেছি। এখনও কয়েকটি আসন নিয়ে কথা চলছে। আমরা আমাদের কাজ করব। রণকৌশল অবশ্যই থাকবে। তৃণমূলকে ছত্রভঙ্গ করাই আমাদের লক্ষ্য। রাজ্যের মুসলিমদের উন্নয়ন, সংখ্যালঘুদের শোষণ রুখতে, কর্মস্থানে এবং সমাজে সমান অধিকারের জন্যই আমরা একসঙ্গে হয়েছি। হুমায়ুন কবিরের সঙ্গে অনেকদিন ধরেই আলোচনা চলছিল। সবদিক বুঝেই দু'জনে একসঙ্গে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছি।' অপরদিকে ওয়াইসির দলের সঙ্গে জোট প্রসঙ্গে হুমায়ুন বলেন, '২০২৬-এ যে জোট আমাদের হয়েছে, তা আর ভাঙবে না, বড় ভাই আমাদের অভিভাবক, তাঁর দেখানো পথেই এগিয়ে যাব। আগামী দিনে একসঙ্গে লোকসভাতেও লড়াই করব।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


