WB Election: তৃণমূলের মূল উপড়ে ফেলার জন্য... বিজেপির টিকিটে ভোটে লড়তে চান, বললেন আরজি করে খুন হওয়া চিকিৎসকের মা
অভয়ার মা বলেন, 'আমি বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াতে চাই। প্রথম থেকেই আমাদের বলা হচ্ছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। কিন্তু আমি দেখলাম, রাজ্যে নারীদের নিরাপত্তা নেই এবং রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। এতে কেউই ভালো নেই। তাই তৃণমূলের মূল উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি।'
আরজি করে খুন হওয়া চিকিৎসকের মা এবার ভোটে লড়তে চাইছেন বিজেপির টিকিটে। নিজে মুখেই এই কথা বললেন তিনি। আজ সাংবাদিকদের তিনি বলেন, 'আমি বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াতে চাই। প্রথম থেকেই আমাদের বলা হচ্ছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। কিন্তু আমি দেখলাম, রাজ্যে নারীদের নিরাপত্তা নেই এবং রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। এতে কেউই ভালো নেই। তাই তৃণমূলের মূল উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি।'
অভয়ার মা বলেন, 'তাই তৃণমূলের মূল উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি।' (Utpal Sarkar )
দাবি করা হচ্ছে, পানিহাটি আসনে পদ্মশিবিরের প্রার্থী হতে চলেছেন আরজি করে নির্যাতিতা চিকিৎসকের মা। এর কয়েকদিন আগেও প্রাক্তন সাংসদ অর্জুন সিং গিয়ে দেখা করে এসেছিলেন আরজি করে খুন চিকিৎসকের মা-বাবার সঙ্গে। সেই সময়ও তাঁরা জানিয়েছিলেন, রাজনীতিতে আসার প্রশ্নই নেই। মেয়ের জন্য ন্যায়বিচারই তাঁদের একমাত্র লক্ষ্য। আর এবার ভোটের ময়দানে নামার ঘোষণা করে মৃত চিকিৎসকের মা জানান, মেয়ের সুবিচার ছিনিয়ে আনতে বিজেপির হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এদিকে পানিহাটি এলাকাটি দীর্ঘদিন ধরে তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। আসন্ন নির্বাচনে তৃণমূল টিকিট দিয়েছে তীর্থঙ্কর ঘোষকে। ২০১১ সাল থেকে এখানে টানা বিধায়ক থেকেছেন নির্মল ঘোষ। আরজি কর কাণ্ডের সময় এই নির্মল ঘোষকে জেরা করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এর আগে ২০২১ সালে বিজেপির সন্ময় বন্দ্যোপাধ্যায়কে প্রায় ২৫ হাজার ভোটে হারিয়ে নির্মল ঘোষ জিতেছিলেন। আর এবার তৃণমূল টিকিট দিচ্ছেন তাঁর ছেলে তীর্থঙ্করকে। এর আগে ১৯৯৬ সালে এই আসন থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়েছিলেন নির্মল ঘোষ। পরে ২০০১ সালে তিনি তৃণমূলের টিকিটে জিতেছিলেন এই আসন থেকেই। ২০০৬ সালে তিনি হেরে গিয়েছিলেন। আর এবার নির্মলের ছেলের বিরুদ্ধে অভয়ার মাকে প্রার্থী করতে পারে বিজেপি।
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ব্যক্তিগত পছন্দ ও নেশা:
ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
Home/Bengal/WB Election: তৃণমূলের মূল উপড়ে ফেলার জন্য... বিজেপির টিকিটে ভোটে লড়তে চান, বললেন আরজি করে খুন হওয়া চিকিৎসকের মা