WB Assembly Election Seat Prediction: ২০২১-র আসনও জুটবে না BJP-র, শাহের ‘দুই-তৃতীয়াংশ’ আসনের দাবি নিয়ে কটাক্ষ মমতাদের

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কোন দল কত আসন পাবে? তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেল। মঙ্গলবার কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, দুই-তৃতীয়াংশ আসনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।

Published on: Dec 30, 2025, 16:47:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কোন দল কত আসন পাবে? তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেল। মঙ্গলবার কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, দুই-তৃতীয়াংশ আসনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। আর তার কিছুক্ষণ পরেই বাঁকুড়ার বড়জোড়ার জনসভা থেকে শাহকে কটাক্ষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগেরবার এসে বলেছিল, ইস বার ২০০ পার। হয়ে গিয়েছে পগারপার। আর এবার করছে এসআইআর।’

আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

বিজেপির আসন সংখ্যা ৫০-ও পেরোবে না, দাবি ব্রাত্যের

আর শিক্ষামন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসু তো সরাসরি দাবি করেছেন যে শাহ ফাঁকা আওয়াজ দিয়েছেন। আদতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ৫০-রও গণ্ডি পার করবে না বিজেপি। ব্রাত্যের কথায়, ‘(ভোটের আগে) পর্যটকদের মধ্যে আসবেন এবং যাবেন। কিন্তু এরকম সফরে কোনও লাভ হবে না। বিধানসভা নির্বাচনে বিজেপি ৫০-র গণ্ডিও পার করতে পারবে না। আর লজ্জাজনক হারের মুখে পড়বে।’ উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৭৭টি আসন পেয়েছিল বিজেপি। প্রচার-পর্বে বিজেপি ডাক দিয়েছিল যে ২০০টি আসন পাবে। কিন্তু সেটা হয়নি।

অনুপ্রবেশ নিয়ে নিশানা শাহের

এমনিতে আজ অনুপ্রবেশ নিয়ে মমতা সরকারকে চরম আক্রমণ শানিয়েছেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের যে ঘটনা ঘটছে, তা নেহাতই রাজ্যের বিষয় নয়। পুরো বিষয়টির সঙ্গে ভারতের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন জড়িয়ে আছে। তাই পশ্চিমবঙ্গে এমন মজবুত সরকারের প্রয়োজন আছে, যে সরকার সীমান্ত দিয়ে চিরকালের মতো অনুপ্রবেশ বন্ধ করে দেবে। আর সেই কাজটা বাস্তবায়নের জন্য একটি রাষ্ট্রীয় গ্রিড তৈরি করা হবে। তার ফলে সীমান্ত দিয়ে মানুষ কেন, একটি পাখিও পশ্চিমবঙ্গে ঢুকতে পারবে না বলে আশ্বস্ত করেন শাহ।

আরও পড়ুন: Sadhguru on Chicken's Neck: 'চিকেনস নেক শিলিগুড়ি করিডরকে এলিফ্যান্ট করার সময় এসেছে', ফুটো বাংলাদেশের বেলুন

সেই রেশ ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, সীমান্তে বেড়া দেওয়ার জন্য মমতা সরকার জমি দেয় না কেন্দ্রকে। আর পুরো ভারতে একমাত্র একটি সরকারই এরকম কাজ করে। পশ্চিমবঙ্গে যে অনুপ্রবেশ ঘটছে, তাতে প্রশ্রয় দিচ্ছেন মমতাই। সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করতে দেওয়া হচ্ছে। অনুপ্রবেশকারীদের বাংলায় আশ্রয় দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More