WB Election Result Update: 'হেরে যাবে বলে এখনই রাস্তায় বসে ধরনা... ওরা বিরোধী হওয়ার অভ্যাস করছে'
বিজেপির দাবি, সাধারণ মানুষ পরিবর্তনের লক্ষ্য নিয়ে ভোট দিয়েছেন এবং সেই পরিবর্তন আজ নিশ্চিত হতে চলেছে। তিনি বলেন, 'বাংলায় কোনও আইন-শৃঙ্খলা ছিল না। যেহেতু নির্বাচন কমিশন সবকিছু নিজেদের হাতে তুলে নিয়েছে, যেভাবে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।'
ফের বিধানসভায় পা রাখতে চলেছেন দিলীপ ঘোষ। আর সকাল সকাল ট্রেন্ড দেখেই তৃণমূলকে তোপ দাগলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বলেন, 'তৃণমূল এখন থেকেই বিরোধী হওয়ার অভ্যাস করছে।' এদিকে ভোটগণনা চলাকালীনই দিলীপ ঘোষ দাবি করেন, এক লাখ ভোটে জিতবেন তিনি। তাঁর দাবি, সাধারণ মানুষ পরিবর্তনের লক্ষ্য নিয়ে ভোট দিয়েছেন এবং সেই পরিবর্তন আজ নিশ্চিত হতে চলেছে। তিনি বলেন, 'বাংলায় কোনও আইন-শৃঙ্খলা ছিল না। যেহেতু নির্বাচন কমিশন সবকিছু নিজেদের হাতে তুলে নিয়েছে, যেভাবে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।'

এদিকে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়, গণনায় নাকি কারচুপি করা হচ্ছে। এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, 'হেরে যাবে বলে এসব বলছে। দেখছেন না এখনই রাস্তায় বসে ধরনা দিচ্ছে। কারা এসব করে? বিরোধীরা। ভালো, ওরা বিরোধী হওয়া অভ্যাস করছে। যারা হেরে যায়, তারা অভিযোগ করে। সিসিটিভি বন্ধ বা কারচুপির যে অভিযোগ উঠছে, তা ভিত্তিহীন। নির্বাচন কমিশন ও প্রশাসনের তৎপরতায় শান্তিপূর্ণভাবেই ভোট গণনার কাজ সম্পন্ন হবে এবং বিকেলের মধ্যেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। ভোটগণনা শান্তিপূর্ণ হোক, সেটা আমরাও চাইছি। যাঁরা নির্বাচনে গোলমাল করতে পারেননি, তাঁরা এ বার চেষ্টা করতে পারেন।'
এদিকে নিজের আসনের বিষয়ে দিলীপ ঘোষ বলেন, 'খড়গপুরের মানুষজন নিজেদের ভাগ্য তৈরি করেছেন। আমরা গোড়া থেকে বলেছিলাম, এক লক্ষ ভোটে জিততে হবে। মানুষ ঢেলে ভোট দিয়েছেন। মার্জিন ভালই হবে বলে আশা করছি। আমরা টার্গেট রেখেছি ১ লক্ষ। খড়গপুরের মানুষের কাছে ১ লক্ষের দাবি রেখেছি আমরা। নিশ্চয়ই তাঁরা এই দাবি পূরণ করবেন। শুধু এই কেন্দ্র কেন, গোটা রাজ্যে বিজেপির জয়জয়কার হবে। একতরফা হবে রেজাল্ট। দেখে রাখুন। নতুন সরকার হবে।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


