BJP Candidate Beaten: বিজেপি প্রার্থী শুভেন্দুকে কিল-চড়-ঘুষি, বড় নির্দেশ নির্বাচন কমিশনের
BJP Candidate Beaten: দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীকে কিল, চড়, ঘুষি মারার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
WB Election Violence: দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীকে কিল, চড়, ঘুষি মারার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যায়, বিজেপি প্রার্থীকে পিছন থেকে জাপটে তাঁকে গার্ড করার চেষ্টা করেন উর্দি পরিহিত নিরাপত্তারক্ষী। তবে কেন্দ্রীয় বাহিনীকে দেখা যায়নি সেই ভিডিয়োতে। এদিকে সেই নিরাপত্তারক্ষী প্রার্থীকে বাঁচানোর চেষ্টা করলেও ১০-১২ জন ঘিরে ধরে হাত চালাতে থাকে প্রার্থীকে লক্ষ্য করে। এই ঘটনাটি ঘটে কুমারগঞ্জ বিধানসভার চালুন গ্রামপঞ্চায়েতের ২৪ নম্বর বানিহারি বুথের সামনে।

এই ঘটনার পরে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি প্রার্থী। তিনি অভিযোগ করেন, দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার নিরপেক্ষভাবে কাজ করছেন না। এই ঘটনায় কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে। এহেন পরিস্থিতিতে নির্বাচন কমিশন দোষীদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে পুলিশকে। বিজেপি প্রার্থী জানিয়েছেন, তিনি জেলা পুলিশ সুপারের বিরুদ্ধেও নির্বাচন কমিশনের কাছে আলাদা করে অভিযোগ দায়ের করবেন।
এদিকে বীরভূমের লাভপুরে আবার বিজেপির এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাতেও অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। রিপোর্ট অনুযায়ী, বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের ভ্রমরকল অঞ্চলে ৬৮ নম্বর বুথে ঘটনাটি ঘটে। ঘটনায় জখম বিজেপির নির্বাচনী এজেন্টের নাম বিশ্বজিৎ মণ্ডল। রক্তাক্ত অবস্থায় বিজেপি নেতাকে সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে লাভপুরের প্রার্থীর দেবাশিষ ওঝার ছেলে বিশ্বরূপ ওঝাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনা প্রসঙ্গে আক্রান্ত আজকে আমি বুথ পরিদর্শনে গিয়েছিলাম। ফেরার সময়ে আমার উপরে তৃণমূল কংগ্রেসের কয়েকজন হামলা চালায়। আমার মাথা ফাটিয়ে দিয়েছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


