WB Budget Expectation: রেল, এইমস, পরিকাঠামো থেকে মেট্রো- ভোটের আগে বাজেটে বাংলাকে ‘ঢালাও উপহার’?

আজ সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর ভোটমুখী পশ্চিমবঙ্গের জন্য নির্মলা কতটা দরাজ হন, সেদিকে নজর আছে সংশ্লিষ্ট মহলের। একাংশের ধারণা, এবার বাজেটে বঙ্গের জন্য ঝাঁপি উজাড় করে দেওয়া হতে পারে।

Updated on: Feb 1, 2026, 11:15:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিহারের মতো পশ্চিমবঙ্গের জন্যও কি বাজেটে ঝাঁপি উজাড় করে দেওয়া হবে? গতবারের বাজেটে (২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের আগে শেষ কেন্দ্রীয় বাজেট) যেভাবে বিহারের জন্য একের পর এক ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবার সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করছেন একাংশ। ওই মহলের মতে, পশ্চিমবঙ্গের সঙ্গে অসম, তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরলে বিধানসভা নির্বাচন হলেও বিরোধী-শাসিত রাজ্যগুলির মধ্যে বিজেপির জয়ের সম্ভাবনা সবথেকে বেশি বাংলায়। তাই বাজেটে বাংলার উপরে বিশেষ ফোকাস করা হতে পারে।

আজ সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
আজ সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

বাজেটে বাংলার জন্য কী কী ঘোষণা করা হতে পারে?

১) উত্তরবঙ্গে পাখির চোখ ও একাধিক প্রকল্পের ঘোষণা: বাজেটে উত্তরবঙ্গের দিকে বাড়তি নজর দেওয়া হতে পারে। রাজনৈতিক মহলের একাংশের মতে, গত কয়েকটি নির্বাচনে বিজেপির শক্তি ঘাঁটি হয়ে উঠেছে উত্তরবঙ্গ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও সেই শক্তি ঘাঁটি ধরে রাখতে উত্তরবঙ্গের উপরে বিশেষ জোর দেওয়া হতে পারে। উত্তরবঙ্গকে পাখির চোখ করে একাধিক বড় প্রকল্পের ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জোর দেওয়া হতে পারে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের উপরে। পর্যটনের উপরে বাড়তি জোর দেওয়া হতে পারে।

২) নয়া এইমস ও শিক্ষা প্রতিষ্ঠান: উত্তরবঙ্গের জন্য নতুন একটি এইমস তৈরির ঘোষণাও করা হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন। তাছাড়াও গুরুত্বপূর্ণ কোনও শিক্ষা প্রতিষ্ঠানের শাখা খোলারও ঘোষণা করা হতে পারে।

৩) বাংলার মন জিততে ট্রেনে সওয়ার: একাংশের ধারণা, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে একগুচ্ছ রেল প্রকল্পের ঘোষণা করা হতে পারে। এমনিতেই গত কয়েকদিনে পশ্চিমবঙ্গে একের পর এক রেলের প্রকল্পের ঘোষণা করা হচ্ছে। কোনও প্রকল্প নতুন, কোনও প্রকল্প আবার পুনরুজ্জীবিত করা হয়েছে। সেই রেশ ধরে বাজেটে আরও একাধিক প্রকল্পের ঘোষণা করা হতে পারে। নয়া ট্রেনের ঘোষণা, নয়া রেললাইন প্রকল্পের ঘোষণা, ট্রেনের বাড়তি স্টপেজ দেওয়া, লাইন ডাবলিংয়ের মতো একাধিক ঘোষণা করা হতে পারে বাজেটে। অমৃত ভারত প্রকল্পের আওতায় আরও বেশি সংখ্যক স্টেশনকে নিয়ে আসার ঘোষণাও করা হতে পারে।

৪) শ্রমিক ও চাষিদের জন্য বিশেষ প্রকল্প: চা শ্রমিক, মৎস্য চাষিদের মন জিততে বিশেষ কোনও পদক্ষেপ করা হতে পারে। একইভাবে কৃষকদের দিকে বাড়তি নজর দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

৫) স্থানীয় সংস্কৃতির উফরে জোর: বাংলার অস্মিতা তুলে ধরার জন্য স্থানীয় সংস্কৃতির উপরে ফোকাস করে বিশেষ ঘোষণার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

৬) সড়ক উন্নয়ন ও পরিকাঠামোর উপরে জোর: উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সংযোগকারী রাস্তার উন্নয়ন, নয়া সড়ক প্রকল্প, লজিস্টিক হাব তৈরি, সমুদ্র উপকূলবর্তী এলাকার উন্নয়ন, বন্দরের উন্নয়ন-সহ সার্বিকভাবে পরিকাঠামো উন্নয়নের জন্য বড় অঙ্কের বরাদ্দ করা হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ওই অংশের মতে, নয়া প্রকল্পের ঘোষণা করা হতে পারে।

৭) মেট্রোই হতে পারে মন জয়ের ‘বাহন’: নয়া কোনও মেট্রো প্রকল্পের ঘোষণা করা হয় কিনা, সেদিকেও নজর আছে। শিলিগুড়িতে মেট্রো চালানোর দাবি তোলা হয়েছে। সেই সংক্রান্ত কোনও ঘোষণা করা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তাছাড়া কলকাতা মেট্রোয় বরাদ্দ বৃদ্ধি পাওয়ার এবং নতুন কোনও পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More