WB State Govt Employees DA: বাজেটে ২ কিস্তির DA দেবে রাজ্য? সপ্তম বেতন কমিশনেরও ঘোষণা? সামনে বড় পূর্বাভাস
বিধানসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেটে দু'কিস্তির মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) দেবে রাজ্য সরকার? সপ্তম বেতন কমিশনেরও ঘোষণা করা হবে? বাজেট পেশের ঠিক আগে বড় পূর্বাভাস সামনে এল। কী বলা হল?
রাজ্য বাজেটে একলপ্তে দু'কিস্তির মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) ঘোষণা করা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এমনকী বিধানসভা নির্বাচনের আগে সটান সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করা হলেও অবাক হবেন না বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

দুই কিস্তির DA ও সপ্তম বেতন কমিশনের ঘোষণা?
রাজ্য বাজেট (ভোট অন অ্যাকাউন্ট আদতে) পেশের আগে রাজ্য সরকারকে চূড়ান্ত কটাক্ষ করে কনফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, ‘ষষ্ঠ বেতন কমিশনে আমাদের (রাজ্। সরকারি কর্মচারীদের) ১৮ শতাংশ মহার্ঘ ভাতা। কেন্দ্রের (কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের) ৫৮ শতাংশ। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরও দু'শতাংশ ডিএ যুক্ত হতে চলেছে। ফলে এখনও পর্যন্ত বকেয়া ৪২ শতাংশ। ৫ ফেব্রুয়ারি রাজ্যের ভোট অন অ্যাকাউন্ট। তাতে এক বা দুই কিস্তির ডিএ ঘোষণা হতে পারে। সপ্তম বেতন কমিশনের গাজরও ঝোলাতে পারে।’
বকেয়া ডিএ মামলার রায়ের উপরে নির্ভর করছে বাজেটের ভাগ্য?
কনফেডারেশনের সাধারণ সম্পাদক যে দাবি করেছেন, সেটা আদৌও বাস্তবে পরিণত হবে কিনা, তা নিয়ে রাজ্য সরকারের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি। তবে এবার অন্তর্বর্তীকালীন রাজ্য বাজেট পেশের আগে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার (পঞ্চম বেতন কমিশনের আওতায়) রায়দান করা হবে। সেই মামলার রায়ের উপরে বাজেটে ডিএ প্রদান এবং নয়া বেতন কমিশনের গঠনের বিষয়টি নির্ভর করতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। এমনিতে অতীতে সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে দাবি করা হয়েছিল যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ মিটিয়ে দিতে রাজ্যের কোষাগার থেকে ৪০,০০০ কোটি টাকার বেশি খরচ হয়ে যাবে।
ষষ্ঠ বেতন কমিশনে কত কিস্তির ডিএ দেওয়া হয়েছে?
২০২০ সালের জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছিল
১) ২০২১ সালের ১ জানুয়ারি: তিন শতাংশ।
২) ২০২৩ সালের ১ মার্চ: তিন শতাংশ।
৩) ২০২৪ সালের ১ জানুয়ারি: চার শতাংশ।
৪) ২০২৪ সালের ১ মার্চ: চার শতাংশ।
৫) ২০২৫ সাল: চার শতাংশ।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


