WB 7th Pay Commission DA Update: বাজেটে সপ্তম বেতন কমিশনের ঘোষণা?, ২০২৬ সালেই কার্যকর হতে পারে, সামনে বড় আপডেট
বিধানসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে এবার। আর সেই ভোট-অন-অ্যাকাউন্টে সপ্তম বেতন কমিশনের ঘোষণা করা নিয়ে বড় দাবি করা হল। এমনকী দাবি করা হল যে সপ্তম বেতন কমিশন কার্যকরের ঘোষণা করা হতে পারে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই।
আসন্ন বাজেটেই কি নয়া বেতন কমিশনের ঘোষণা করে দেবে রাজ্য সরকার? বিধানসভা নির্বাচনের ঠিক আগে আরও একদফায় মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানো হবে রাজ্য সরকারি কর্মচারীদের? তেমনই মনে করছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। ওই অংশের মতে, বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার যে ভোট-অন-অ্যাকাউন্ট পেশ করবে, তাতে নিশ্চিতভাবে আরও একদফায় ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে। এমনকী সপ্তম বেতন কমিশনেরও ঘোষণা করে দেওয়া হতে পারে বলে মনে করছেন তাঁরা। বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তো দাবি করেছেন, এমনটাও হতে পারে যে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই নয়া বেতন কমিশন গঠনের কথা বলে দিতে রাজ্য সরকার।

লোকসভা ভোটের পুনরাবৃত্তি বিধানসভা নির্বাচনে?
যদিও বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। এমনিতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (ষষ্ঠ বেতন কমিশনের আওতায়) বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল এপ্রিল থেকে। এবারও রাজ্য সরকার সেই পথে হাঁটতে পারে বলে মনে করছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ।
সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী ডিএ দিতে হবে, চিঠি রাজ্যপালকে
পুরো বিষয়টি নিয়ে দিনকয়েক আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দাবি তোলা হয়েছে যে অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কমিশনকে। আর সেই সুপারিশ দ্রুত কার্যকর করতে হবে। আবার ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট ছিল, তার দ্বিতীয় অংশ কার্যকর করতে হবে অবিলম্বে। পাশাপাশি সর্বভারতীয় মূল্যসূচক (AICPI) অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদানের দাবিও তোলা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে।
কেন্দ্রীয় সরকারি কর্মীরা ঢুকছেন অষ্টম বেতন কমিশনে
আর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। তাঁরা ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অষ্টম বেতন কমিশনে ঢুকে পড়ার অপেক্ষায় আছেন। তাঁরা আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে অষ্টম বেতন কমিশনের।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


