RG Kar Case Birupaksha Biswas: বরখাস্ত RG কর কাণ্ডের বিরূপাক্ষ, ফাইন ২০ লাখ টাকা, জীবনে সরকারি চাকরি পাবে না
RG Kar Case Birupaksha Biswas: হুমকি দেওয়া থেকে সিনিয়র ডাক্তারদের ভয় দেখানো- বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল। শুভেন্দু অধিকারীর সরকার এসে বরখাস্ত করে দিল বিরূপাক্ষকে। নিল ট্রিপল অ্যাকশন।
RG Kar Case Birupaksha Biswas: চাকরি গেল আরজি কর কাণ্ডের বিরূপাক্ষ বিশ্বাসের। শুক্রবার রাজ্য সরকারের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে জানানো হয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর ঘটনার সময় তাঁর বিরুদ্ধে যে যে অভিযোগ উঠেছিল, তা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির তরফে যে রিপোর্ট জমা পড়েছে, তাতে ওইসব অভিযোগের সত্যতা মিলেছে। সেই পরিস্থিতিতে বিরূপাক্ষের সিনিয়র রেসিডেন্টশিপ বাতিল করে দেওয়া হচ্ছে। ফেরত দিতে হবে ২০ লাখ টাকা। শুধু তাই নয়, আগামিদিনে যাতে সরকারি চাকরি না পান, সে বিষয়েও পদক্ষেপ করেছে রাজ্য সরকার।

আরজি করের সেমিনার রুমে কেন?
বিরূপাক্ষ বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট পদে ছিলেন। বাকি দু'বছরের জন্য সিনিয়র রেসিডেন্টশিপের জন্য তাঁকে ২০ লাখ জরিমানা দিতে হবে। যে বিরূপাক্ষের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল ২০২৪ সালে আরজি কর কাণ্ডের সময়। আরজি কর হাসপাতালের সদস্য না হয়েও কেন ২০২৪ সালের ৯ অগস্ট সেমিনার হলে হাজির ছিলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।
আরও পড়ুন: Tata in Singur: 'সিঙ্গুরেই টাটাকে ফেরাতে চাই', 'প্রায়শ্চিত্ত' করে বিনিয়োগ টানার বার্তা শমীকের
বিরূপাক্ষের ‘কীর্তি’
সেই রেশ ধরে বিরূপাক্ষের ‘কীর্তি’ ধীরে-ধীরে বেরিয়ে উঠতে থাকে। অভিযোগ ওঠে, মেডিক্যাল কলেজে রাজত্ব চলত বিরূপাক্ষের। চালাতেন থ্রেট কালচার। এমনকী মাথায় 'প্রভাবশালীদের' হাত থাকায় সিনিয়র ডাক্তারদেরও বিরূপাক্ষ ভয় দেখাতেন বলে অভিযোগ ওঠে। জুনিয়র ডাক্তাররা তো বিরূপাক্ষকে থ্রেট কালচারের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে দাবি করেছেন একাধিকবার।
বিরূপাক্ষের উপরে ট্রিপল অ্যাকশন শুভেন্দু সরকারের
এরকম সব অভিযোগের পরে স্বাস্থ্য দফতরের তরফে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। মাসকয়েক আগেই সেই রিপোর্ট জমা পড়ে গিয়েছিল বলে সূত্রের খবর। তবে শেষপর্যন্ত শুভেন্দু সরকার কড়া পদক্ষেপ করল বিরূপাক্ষের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে তিন দফায় ব্যবস্থা নেওয়া হয়েছে - প্রথমত, বরখাস্ত করে দেওয়া হয়েছে; দ্বিতীয়ত, ২০ লাখ টাকা দিতে হবে; তৃতীয়ত, ভবিষ্যতে যাতে রাজ্য সরকারি কোনও চাকরি না পান বিরূপাক্ষ, সেজন্য ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলকে জানানো হবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


