WB Padma Shri awardees: মালদার সাহিত্যিক, হৃদরোগ বিশেষজ্ঞ থেকে তাঁতশিল্পী- বাংলার ১১ জন পেলেন পদ্মশ্রী
সাহিত্যিক, গবেষক, সঙ্গীতজ্ঞ, তাঁতশিল্পী, নাট্যকার থেকে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক- প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পদ্ম পুরস্কার প্রাপকদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্মশ্রী পেয়েছেন।
সাহিত্যিক, গবেষক, সঙ্গীতজ্ঞ, তাঁতশিল্পী, নাট্যকার থেকে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক- পশ্চিমবঙ্গ থেকে মোট ১১ জন পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পদ্ম পুরস্কার প্রাপকদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্মশ্রী পেয়েছেন। তাঁরা হলেন মালদার সাহিত্যক অশোককুমার হালদার, দার্জিলিংয়ের শিক্ষাবিদ গম্ভীর সিং ইয়ংজোন, নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়, তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ, সঙ্গীতজ্ঞ কুমার বসু, গবেষক মহেন্দ্রনাথ রায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সাঁওতালি সাহিত্যিক রবিবাল টুডু, হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল, সঙ্গীতজ্ঞ তরুণ ভট্টাচার্য এবং নকশি কাঁথা শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়। তবে এবার বাংলার কেউ পদ্মবিভূষণ বা পদ্মভূষণ পাননি।

পশ্চিমবঙ্গ থেকে কে কে পদ্মশ্রী পেলেন?
১) অশোককুমার হালদার (সাহিত্য এবং শিক্ষা)।
২) গম্ভীর সিং ইয়ংজোন (সাহিত্য এবং শিক্ষা)।
৩) হরিমাধব মুখোপাধ্যায় (কলা) (মরণোত্তর)।
৪) জ্যোতিষ দেবনাথ (কলা)।
৫) কুমার বসু (কলা)।
৬) মহেন্দ্রনাথ রায় (সাহিত্য এবং শিক্ষা)।
৭) প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (কলা)।
৮) রবিলাল টুডু (সাহিত্য এবং শিক্ষা)।
৯) সরোজ মণ্ডল (চিকিৎসা)।
১০) তরুণ ভট্টাচার্য (কলা)।
১১) তৃপ্তি মুখোপাধ্যায় (কলা)।
পদ্মশ্রী পেয়ে উচ্ছ্বসিত বাগডোগরার গবেষক
আর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ার পরে সংবাদসংস্থা আইএএনএসে মহেন্দ্রনাথবাবু বলেছেন, 'এটা সরকারের খুব ভালো উদ্যোগ। সেলফ নমিনেশনের মাধ্যমে আমি আবেদন করেছিলাম। আর এই সম্মান পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমি এটাই বলতে চাই যে আমি সবসময়ই শিক্ষকতা এবং গবেষণার প্রতি দায়বদ্ধ থেকেছি। এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। একদিনের জন্যও সেই দায়িত্ব বা কর্তব্যের অবহেলা করিনি। আমি সবসময় আমার আন্তরিকতা এবং সততার উপরে আস্থা রেখেছি। আমি গর্বের সঙ্গে বলতে পারি যে আমার মূল্যবোধ নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেন না।'
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


