WB Police: অপসারিত ১৫ পুলিশ আধিকারিকদের পুনর্বহালও বাতিল! ইন্দিরা মুখোপাধ্যায়, আকাশ মাঘারিয়াদের ভিনরাজ্যে পাঠাল EC

যে পুলিশ আধিকারিকদের ভিনরাজ্যে পাঠানো হচ্ছে, তাঁরা হলেন- আকাশ মাঘারিয়া, অলোক রাজোরিয়া, আমনদীপ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায়, সি সুধাকর, ধৃতিমান সরকার, ইন্দিরা মুখোপাধ্যায়, মুরলী ধর, মুকেশ, প্রবীণকুমার ত্রিপাঠী, প্রিয়ব্রত রায়, সন্দীপ কাররা, রশিদ মুনির খান এবং ওয়াকার রাজা।

Published on: Mar 19, 2026, 07:42:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রদবদল করেই বসে থাকল না নির্বাচন কমিশন। এবার পশ্চিমবঙ্গের ১৫ জন আইপিএসকে ভিনরাজ্যের ভোটে অবজার্ভার করে পাঠিয়ে দেওয়া হল। উল্লেখ্য, এর আগে মুরলীধর শর্মা, আকাশ মাঘারিয়া, ইন্দিরা মুখোপাধ্যায়ের মতো পুলিশ আধিকারিকদের সরিয়ে দিয়েছিল কমিশন। এরপর এই পুলিশ আধিকারিকদের অন্যত্র বহাল করেছিল রাজ্য সরকার। তবে সেই নিয়োগও বাতিল করল কমিশন। এবং এই ১৫ পুলিশ আধিকারিকদের কেরল এবং তামিলনাড়ুতে পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, এই ১৫ পুলিশ আধিকারিকদের অবজার্ভার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়নি। তবে নির্বাচন কমিশন দাবি করেছে, অবজার্ভার হিসেবে নিয়োগ করতে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিদের প্রশিক্ষণ অপরিহার্য নয়।

পশ্চিমবঙ্গের ১৫ জন আইপিএসকে ভিনরাজ্যের ভোটে অবজার্ভার করে পাঠিয়ে দেওয়া হল।
পশ্চিমবঙ্গের ১৫ জন আইপিএসকে ভিনরাজ্যের ভোটে অবজার্ভার করে পাঠিয়ে দেওয়া হল।

পর্যবেক্ষক হিসেবে ভিনরাজ্যে যে ১৫ জন পুলিশ আধিকারিককে পাঠানো হচ্ছে, তাঁরা হলেন- আকাশ মাঘারিয়া, অলোক রাজোরিয়া, আমনদীপ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায়, সি সুধাকর, ধৃতিমান সরকার, ইন্দিরা মুখোপাধ্যায়, মুরলী ধর, মুকেশ, প্রবীণকুমার ত্রিপাঠী, প্রিয়ব্রত রায়, সন্দীপ কাররা, রশিদ মুনির খান এবং ওয়াকার রাজা। এরা বিনা প্রশিক্ষণেই পর্যবেক্ষক হিসেবে দক্ষিণের দুই রাজ্যে যাচ্ছেন। নবান্নের পুনর্বহালের নির্দেশিকা জারির কয়েক ঘণ্টার মধ্যেই তাঁদের ভিনরাজ্যে পাঠানোর নির্দেশিকা জারি করে কমিশন।

উল্লেখ্য, গত রবিবার মধ্যরাত থেকেই পুলিশ প্রশাসনে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। প্রথমে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব পদে রদবলদ করা হয় রবিবার রাতেই। পরে রাজ্যের ডিজিপি এবং কলকাতা পুলিশের কমিশনার পদে রদবদল করে কমিশন। পীযুষ পাণ্ডের জায়গায় নতুন ডিজি করা হয় সিদ্ধিনাথ গুপ্তকে। এবং সুপ্রতিম সরকারের বদলে কলকাতা পুলিশের নয়া কমিশনার হন অজয় নন্দ।

এরপর কলকাতার ডিসি (সেন্ট্রাল) পদ থেকে সরিয়ে দেওয়া হয় ইন্দিরা মুখোপাধ্যায়কে। এরই সঙ্গে রাজ্যের ১২ জায়গায় পুলিশ সুপারকেও পাল্টে দেয় নির্বাচন কমিশন। বীরভূম, ডায়মন্ড হারবার, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, মালদার পুলিশ সুপাররা এই তালিকায় রয়েছেন। এরপর ১৮ মার্চ নয়া নির্দেশিকা জারি করে পাঁচ ডিআইজি, দুই পুলিশ কমিশনার এবং একঝাঁক জেলাশাসককে সরিয়ে দেওয়া হয়। রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি এবং প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজিদের সরিয়ে দেওয়া হয়। ১১ জেলার জেলাশাসকদের সরানো হয়। বিধাননগর এবং শিলিগুড়ির পুলিশ কমিশনারকেও সরিয়ে দেওয়া হয়।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More